Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    অপারেশনের পর রক্তের ব্যাগ হাতে নিয়েই এসএসসি পরীক্ষা দিলেন ফাহিম

    April 30, 2026

    স্ত্রীকে কুপিয়ে হত্যা: কানাইঘাটে মূল আসামি স্বামী গ্রেফতার

    April 29, 2026

    জমজমের পানির অনন্ত উৎস ও বরকত

    April 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, May 1
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»রাজনগরে হীড বাংলাদেশের সমৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠানে ৩ জনকে ‘শ্রেষ্ঠ সন্তান’ সম্মাননা প্রদান
    Uncategorized

    রাজনগরে হীড বাংলাদেশের সমৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠানে ৩ জনকে ‘শ্রেষ্ঠ সন্তান’ সম্মাননা প্রদান

    amarsylhetBy amarsylhetDecember 18, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের রাজনগর উপজেলায় হীড বাংলাদেশ-এর ‘সমৃদ্ধি কর্মসূচি’র আওতায় টেংরা ইউনিয়নের ৩জন গুণী ব্যক্তিকে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘টেংরা ইউনিয়নের শ্রেষ্ঠ সন্তান’ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

    ​হীড বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা তপন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেংরাবাজার শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান।

    ​সামাজিক উন্নয়ন ও ব্যক্তিগত সাফল্যের ভিত্তিতে তিনজনকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রাপ্তরা হলেন- (১) ​দিগন্ত দেব ভাস্কর (টেংরাবাজার): কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জনের জন্য। (২) ​প্রভাষক আবুল কালাম আজাদ (একামধু): শিক্ষা ও সমাজসেবায় নিরলস ভূমিকার জন্য। এবং (৩) ​শাকিব আহমদ (কাছাড়ী, ৭নং ওয়ার্ড): যুব উন্নয়ন, মাদকবিরোধী আন্দোলন এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য। এছাড়াও অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা রামলাল রাজভর, আলহাজ্ব আব্দুল করিম ও অনন্ত মোহন পালকে শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা এবং মোঃ আব্দুল মজিদ, মোঃ জয়নাল, সুপ্রীম গৌড়, জেসী আক্তার, শ্যামলী অলমিক ও জুবলী চৌধুরীকে যুব সম্মাননা এবং অয়ন দেবকে মেন্টর সম্মাননা সম্প্রতি আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে গুণী ব্যক্তিদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

    ​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম, সুরশ্রী সংগীতালয়ের পরিচালক অরিন্দ্র সংকর কর, হীড বাংলাদেশের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমেন রায়, রাজনগর সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ এবং হীড বাংলাদেশের প্রোগ্রাম ব্যবস্থাপক মার্গারেট জুই দাশ।

    ​বক্তারা বলেন, শাকিব আহমদের মতো নিবেদিতপ্রাণ সমাজকর্মীদের কারণেই সমাজ আজও সুশৃঙ্খল। হীড বাংলাদেশের এই উদ্যোগ গুণী ব্যক্তিদের কর্মস্পৃহাকে আরও বাড়িয়ে তুলবে এবং আগামী প্রজন্মকে দেশ ও সমাজ বিনির্মাণে উৎসাহিত করবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জুড়ীতে এমপি নাসির উদ্দিনের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

    April 25, 2026

    শ্রীমঙ্গলে চোরাই মালসহ আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

    April 25, 2026

    সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়: শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতির তিন প্রস্তাব

    April 23, 2026
    Leave A Reply

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,071 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026943 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026865 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    অপারেশনের পর রক্তের ব্যাগ হাতে নিয়েই এসএসসি পরীক্ষা দিলেন ফাহিম

    By amarsylhetApril 30, 20260
    আইন-শৃঙ্খলা

    স্ত্রীকে কুপিয়ে হত্যা: কানাইঘাটে মূল আসামি স্বামী গ্রেফতার

    By amarsylhetApril 29, 20260
    বাংলাদেশ

    জমজমের পানির অনন্ত উৎস ও বরকত

    By amarsylhetApril 29, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.