Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ছাতকে বিএনপি নেতার ঘর ভাঙচুর ও ৬ বছর বাড়িছাড়া থাকার অভিযোগ

    September 14, 2026

    প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও গলা কেটে খুন: দুই জনের ফাঁসি

    September 13, 2026

    ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন: নয়া দিল্লিতে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির নতুন সমীকরণ

    September 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, September 14
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী ৯ দিন পর উদ্ধার
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী ৯ দিন পর উদ্ধার

    amarsylhetBy amarsylhetAugust 7, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    অপহরণের প্রমাণ মেলেনি বলে পুলিশের দাবি, স্বজনদের ভিন্ন অভিযোগ

    বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল:মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবশেষে নয়দিন পর এইচএসসি পরীক্ষা শেষে নিখোঁজ হওয়া এক পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ। তবে শিক্ষার্থীর স্বজনদের দাবি, এটি স্বেচ্ছায় আত্মগোপনের ঘটনা নয়; বরং দীর্ঘদিনের উত্যক্তের ঘটনার সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে। বিষয়টি তদন্তের মাধ্যমে নিরপেক্ষভাবে উদ্ঘাটনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীর স্বজনরা।

    পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই দ্বারীকা পাল মহিলা কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রামের বাসিন্দা সুমা (ছদ্মনাম)।

    শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মুহিবুর রহমান ও এসআই হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের সন্ধানী পাড়া এলাকার একটি বাসা থেকে তাঁকে উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আশিদ্রোন ইউনিয়নের ভূজপুর এলাকার বাসিন্দা অশেষ দেবনাথ নামে এক যুবককে থানায় নিয়ে আসা হয়।

    সুমার (ছদ্মনাম) মামা রাসেল মিয়া অভিযোগ করেন, নবম শ্রেণিতে অধ্যয়নের সময় থেকেই অশেষ দেবনাথ তাঁর ভাগ্নিকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলেন। তাঁর দাবি, ওই যুবকের বিরুদ্ধে আরও কয়েকজন তরুণীর সঙ্গে সম্পর্ক নিয়ে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

    অন্যদিকে পুলিশ জানায়, ২৯ জুলাই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পরদিন ৩০ জুলাই শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু হয়। তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন অশেষ দেবনাথকে একাধিকবার থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি গত এক বছরের প্রযুক্তিনির্ভর কল রেকর্ড বিশ্লেষণ করেও সুমা (ছদ্মনাম)ও অশেষ দেবনাথের মধ্যে কোনো ধরনের যোগাযোগের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

    উদ্ধারকারী পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমা (ছদ্মনাম) জানান, পারিবারিক কলহ এবং মায়ের কথিত নির্যাতনের কারণে তিনি পরীক্ষা শেষে বাড়িতে না ফিরে স্বেচ্ছায় এক বান্ধবীর বাসায় অবস্থান করছিলেন।

    শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, শিক্ষার্থীর পরিবারের অভিযোগ এবং উদ্ধার হওয়া শিক্ষার্থীর প্রাথমিক বক্তব্য—উভয় বিষয়ই গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে। তদন্তে অপহরণ বা অন্য কোনো ফৌজদারি অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়া গেলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার্থীকে তাঁর পরিবারের জিম্মায় এবং জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা অশেষ দেবনাথকে তাঁর অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।

    পুলিশ আরও জানায়, তদন্ত এখনো চলমান রয়েছে। তদন্তে নতুন কোনো তথ্য, আলামত বা অপরাধের প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তের অগ্রগতি সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ছাতকে বিএনপি নেতার ঘর ভাঙচুর ও ৬ বছর বাড়িছাড়া থাকার অভিযোগ

    September 14, 2026

    প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও গলা কেটে খুন: দুই জনের ফাঁসি

    September 13, 2026

    ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন: নয়া দিল্লিতে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির নতুন সমীকরণ

    September 13, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    ছাতকে বিএনপি নেতার ঘর ভাঙচুর ও ৬ বছর বাড়িছাড়া থাকার অভিযোগ

    By amarsylhetSeptember 14, 20260
    আইন-শৃঙ্খলা

    প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও গলা কেটে খুন: দুই জনের ফাঁসি

    By amarsylhetSeptember 13, 20260
    বিশ্ব

    ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন: নয়া দিল্লিতে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির নতুন সমীকরণ

    By amarsylhetSeptember 13, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.