আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বিষা ইউনিয়নের একটি বসতবাড়িতে চুরির ঘটনায় চোরাই মালামালসহ এক যুবককে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।
পুলিশ জানায়, বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে বসতবাড়িতে চুরির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. রাসেল (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পৌঁসাওতা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে চোরাই মালামাল হিসেবে ৮০ কেজি চাল এবং বসতবাড়িতে ব্যবহৃত বিভিন্ন হাড়ি-পাতিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় শুক্রবার আত্রাই থানায় দণ্ডবিধির ৩৮০ ও ৪৫৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত ও অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
