মৌলভীবাজার প্রতিনিধি: কঠোর শারীরিক সক্ষমতা পরীক্ষার মধ্য দিয়ে মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রথম দিনে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা এদিন অংশ নেন শারীরিক সক্ষমতা পরীক্ষায়, যেখানে তাদের সহনশীলতা, শক্তি ও দক্ষতা যাচাই করা হয়।
ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (PET)-এর আওতায় ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্পসহ বিভিন্ন ধাপে পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রার্থীরা। প্রতিটি ধাপে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে প্রার্থীদের মূল্যায়ন করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে সকাল ৮টা থেকে এ পরীক্ষা শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামীকাল (২৬ এপ্রিল) অনুষ্ঠিতব্য ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের পরবর্তী ধাপে অংশ নেবেন। এতে থাকবে ১৬০০ মিটার দৌড় (পুরুষ), ১০০০ মিটার দৌড় (নারী), ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং।
এদিনের কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, এপিবিএন হেডকোয়ার্টার্স মোঃ স্নিগ্ধ আখতার; অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জাকির হোসাইন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মোঃ শহিদুল হক মুন্সী; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
