Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মৌলভীবাজারে মধ্যরাতে যাত্রীবেশে সিএনজি ছিনতাই, চালককে বেঁধে পানিতে ফেলে দিল দুর্বৃত্তরা

    June 16, 2026

    প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল সফরে ২৭৫ উপকারভোগীর মাঝে যে অনুদান ও সহায়তা বিতরণ হবে

    June 15, 2026

    ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার, পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা

    June 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 16
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল শাখার আলোচনা সভা অনুষ্ঠিত
    Uncategorized

    মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

    amarsylhetBy amarsylhetDecember 16, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আমার সিলেট ডেস্ক: আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টা সময়ে শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ তারেক মাহফুজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা আমির, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মাওলানা মোঃ ইসমাইল হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম কামরুল এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন নোমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মাওলানা মোঃ ইসমাইল হোসেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মোৎসর্গের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকা আজ আমাদের স্বাধীনতার গর্বিত প্রতীক।

    তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধারা না থাকলে আজকের স্বাধীন বাংলাদেশ কল্পনাই করা যেত না। তাঁদের আত্মত্যাগের কারণেই আমরা একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি এবং পেয়েছি নিজস্ব পরিচয়, ভাষা ও মর্যাদা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং বীর মুক্তিযোদ্ধাদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।

    আলোচনা সভায় প্রধান অতিথি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদীর ওপর প্রকাশ্য দিবালোকে সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে শরীফ ওসমান বিন হাদী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যা অত্যন্ত হৃদয়বিদারক ও নিন্দনীয়। এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

    এ সময় তিনি আহত শরীফ ওসমান বিন হাদীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে শ্রীমঙ্গলে প্রস্তুতি জোরদার, সম্ভাব্য ভেন্যু পরিদর্শনে জেলা প্রশাসক

    June 9, 2026

    শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

    June 8, 2026

    ২,০৫৩ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ

    June 6, 2026
    Leave A Reply

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,091 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026972 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026950 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে মধ্যরাতে যাত্রীবেশে সিএনজি ছিনতাই, চালককে বেঁধে পানিতে ফেলে দিল দুর্বৃত্তরা

    By amarsylhetJune 16, 20260
    মৌলভীবাজার

    প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল সফরে ২৭৫ উপকারভোগীর মাঝে যে অনুদান ও সহায়তা বিতরণ হবে

    By amarsylhetJune 15, 20260
    আইন-শৃঙ্খলা

    ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার, পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা

    By amarsylhetJune 15, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.