নিজস্ব প্রতিনিধি, আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে এগিয়ে রয়েছেন। সিলেট-৫ আসনের সর্বশেষ ফলাফল এখনো পাওয়া যায়নি।
আমার সিলেট টুয়েন্টিফোর ডটকমের বিভিন্ন প্রতিনিধিদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, বিভাগের অধিকাংশ আসনেই ধানের শীষের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে আছেন।
বেসরকারিভাবে এগিয়ে থাকা প্রার্থীরা হলেন—
সিলেট জেলা:
সিলেট-১: খন্দকার মুক্তাদির
সিলেট-২: তাহসিনা রুশদি লুনা
সিলেট-৩: এম এ মালেক
সিলেট-৪: আরিফুল হক চৌধুরী
সিলেট-৬: এমরান আহমদ চৌধুরী
সুনামগঞ্জ জেলা:
সুনামগঞ্জ-১: কামরুজ্জামান কামরুল
সুনামগঞ্জ-২: নাসির উদ্দীন চৌধুরী
সুনামগঞ্জ-৩: কয়সর আহমেদ
সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম নুরুল
সুনামগঞ্জ-৫: কলিম উদ্দিন মিলন
মৌলভীবাজার জেলা:
মৌলভীবাজার-১: নাসির উদ্দিন আহমদ মিঠু
মৌলভীবাজার-২: শওকতুল ইসলাম শকু
মৌলভীবাজার-৩: এম নাসের রহমান
মৌলভীবাজার-৪: হাজী মুজিবুর রহমান
হবিগঞ্জ জেলা:
হবিগঞ্জ-১: ড. রেজা কিবরিয়া
হবিগঞ্জ-২: ডা. সাখাওয়াত হাসান জীবন
হবিগঞ্জ-৩: আলহাজ জি কে গউছ
হবিগঞ্জ-৪: এস এম ফয়সাল
উল্লেখ্য, এসব তথ্য বেসরকারি ফলাফলের ভিত্তিতে প্রাপ্ত। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ফলাফল চূড়ান্ত বলে বিবেচিত হবে না।
উল্লেখ্য এবারের নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় এর কোন প্রার্থী অংশগ্রহণ করেনি।
