ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমার সিলেট ডেস্ক: সাইফুর রহমান মার্কেট-এর বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন তালুকদার (রহ.) আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গল ব্যবসায়ী মহল ও পরিচিতজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম রুহুল আমিন তালুকদার ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখা-এর যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াছিন তালুকদারের বড় ভাই। তিনি দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে এলাকায় সুপরিচিতি লাভ করেন।
বাদ মাগরিব বায়তুল আমান জামে মসজিদ-এ মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁর ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন—আমিন।
