Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

    September 9, 2026

    শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: দুইজনের ৩ মাসের কারাদণ্ড

    September 9, 2026

    নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, নারীসহ আহত ৭

    September 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, September 9
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » আসন্ন নির্বাচনে সাংবাদিকদের বন্ধু হিসেবে সহযোগিতা চাইলেন ছাতকের ইউএনও
    সভা ও মতবিনিময়

    আসন্ন নির্বাচনে সাংবাদিকদের বন্ধু হিসেবে সহযোগিতা চাইলেন ছাতকের ইউএনও

    amarsylhetBy amarsylhetJanuary 6, 2026Updated:January 6, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ডিপ্লোমেসি চাকমার সাথে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আর সেই সভাতেই ইউএনওর কণ্ঠে বেজেছে স্বচ্ছতা, সততা ও দায়বদ্ধ প্রশাসনের অঙ্গীকার—যেখানে তিনি সাংবাদিকদের দেখেছেন সহযোগী হিসেবে, আবার প্রয়োজন হলে তীব্র সমালোচকের ভূমিকায়ও।

    গত রোববার সন্ধ‌্যায় ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ইউএনও মিজ ডিপ্লোমেসি চাকমা বলেন, “ছাতকের দৈ‌নিক কমরত সকল সাংবাদিক হ‌চ্ছে আমার বন্ধু।

    প্রশাসনের ভালো কাজের প্রশংসা করবেন, আর কোথাও দুর্নীতি বা অনিয়ম দেখলে নির্ভয়ে তা প্রকাশ করবেন—এটাই আপনাদের অধিকার এবং কর্তব্য। আমি চাই না কোনো ব্যক্তি বিশেষ আমাকে খুশি করার চেষ্টা করুক। সত্য বলুন, সত্য লিখুন—তাতে প্রশাসনেরও শক্তি বাড়বে।”
    তার বক্তব্যে স্পষ্ট ছিল প্রশাসনের প্রতি জনগণের আস্থা ফেরানোর চেষ্টা এবং গণমাধ্যমকে সঙ্গে নিয়ে সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয়। তিনি বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জাতিকে এগিয়ে নিতে পারে। সাংবাদিকরা যখন দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তখন একটি উপজেলায়ও বড় পরিবর্তন আসে। উন্নয়নকে গতিশীল করতে প্রশাসন ও গণমাধ্যমকে একসাথে কাজ করতেই হবে।”

    আসন্ন ২০২৬ সালের জাতীয় নির্বাচন ও গণভোটকে ঘিরে তিনি সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, “আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেই পথে গণমাধ্যমই হলো সবচেয়ে বড় শক্তি। মাঠের তথ্য, মানুষের কণ্ঠ, ভোটের পরিবেশ—সবই আপনাদের সরল দৃষ্টিতে উঠে আসুক। এতে প্রশাসনও সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।”

    কোনো গোষ্ঠী, দল বা ব্যক্তি বিশেষের প্রতি পক্ষপাতিত্ব না করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি জানান, ছাতক উপজেলা প্রশাসন সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। জনগণের স্বার্থে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা তিনি সবসময় স্বাগত জানাবেন বলেও উল্লেখ করেন। ইউএনও বলেন, “সমালোচনা আমাকে থামায় না; বরং আরও ভালো কাজ করার শক্তি দেয়।
    এসময় ছাতক প্রেসক্লা‌বের সভাপ‌তি গিয়াস উদ্দিন তালুকদার,সাধারন সম্পাদক আনোয়ার হো‌সেন র‌নি,আব্দুল আলিম,আতিকুর রহমান মাহমুদ,সা‌কির আমিন,তান‌বির আহমদ,প্রমুখ।
    সভায় উপস্থিত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমের সাংবাদিকরা ইউএনও’র এমন স্বচ্ছ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে সাধুবাদ জানান। তারা বলেন, প্রশাসন ও গণমাধ্যম যখন একই লক্ষ্য নিয়ে জনগণের পক্ষে কাজ করে, তখন সেবার মান যেমন বাড়ে, তেমনি স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থাও আরও জবাবদিহিমূলক হয়।
    সভা শেষে সাংবাদিকরা জনস্বার্থ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতা ও নিরপেক্ষ সংবাদ উপস্থাপনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

    September 9, 2026

    শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: দুইজনের ৩ মাসের কারাদণ্ড

    September 9, 2026

    নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, নারীসহ আহত ৭

    September 8, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

    By amarsylhetSeptember 9, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: দুইজনের ৩ মাসের কারাদণ্ড

    By amarsylhetSeptember 9, 20260
    আইন-শৃঙ্খলা

    নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, নারীসহ আহত ৭

    By amarsylhetSeptember 8, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.