Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া অরণ্য এলাকায় চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ (৭২০) ট্রেনের দুটি বগির সংযোগস্থলের হুক খুলে যাওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ভানুগাছ রেলস্টেশন ছেড়ে যায়। পরে দুপুর সাড়ে ১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া অরণ্য এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনটির দুটি বগির সংযোগস্থলের (জয়েন্ট) হুক খুলে যায়। এ সময় বিষয়টি বুঝতে না পেরে চালক ইঞ্জিনসহ নয়টি বগি নিয়ে শ্রীমঙ্গল স্টেশনের দিকে চলে যান। অপরদিকে, ট্রেনের বাকি সাতটি বগি মাগুরছড়া গ্যাসফিল্ড…
কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১৫টি বিদ্যালয়ের প্রায় ৪৫০ জন গার্লস গাইডের দীক্ষা দান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে গার্লস গাইডদের অংশগ্রহণে গার্ড অব অনারের মাধ্যমে অতিথিদের বরণ করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশনের পর শুরু হয় মূল অনুষ্ঠান—দীক্ষা দান পর্ব। এতে উপজেলার ১৫টি বিদ্যালয়ের প্রায় ৪৫০ জন গার্লস গাইড অংশ নিয়ে দীক্ষা গ্রহণ করে। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের শ্রীমঙ্গল উপজেলা কমিশনার রীতা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কমিশনার নূরজাহান…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সিলেট-তামাবিল মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ৬০টি দোকানঘর ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকনাগুল বাজার এবং দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দরবস্ত বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিলেট-তামাবিল মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ছোট-বড় মোট ৬০টি দোকানঘর ও বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ করা হয়। মহাসড়কে যানজট নিরসন, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং সরকারি জায়গা দখলমুক্ত করার লক্ষ্যে…
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান। জানা গেছে, কয়েকদিন আগে হৃদ্যন্ত্রের সমস্যাজনিত কারণে আমিনুল ইসলাম চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশসহ সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার ৪, কথিত ২০০ কোটি টাকার ‘এন্টিক পাওয়ার কয়েন’সহ নানা সরঞ্জাম জব্দ মৌলভীবাজার প্রতিনিধি: কথিত প্রাচীন কয়েন, সীমানা পিলার ও মূল্যবান ধাতব বস্তু ক্রয়-বিক্রয়ের নামে বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাবেক ইউপি সদস্য এস.এম. ইলিয়াছুর রহমানসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতার অন্যরা হলেন—শ্রীমঙ্গল থানার উত্তর ভাড়াউড়া গ্রামের মো. ইকরাম মিয়া (২৮), ঢাকার মোহাম্মদপুরের শ্যামলী এলাকার তাহের-উল-ইসলাম আখতারুজ্জামান (৬১) এবং মোহাম্মদিয়া হাউজিং এলাকার মো. ইব্রাহিম বেপারী (৩৭)। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কথিত মূল্যবান ধাতব বস্তু, প্রাচীন কয়েন ও সীমানা পিলার কেনাবেচার কথা বলে বিভিন্ন ব্যক্তিকে বিপুল…
বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল: মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় পুলিশ অভিযুক্ত আসামী মোঃ বাবুল মিয়া (৩৬)-কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাত অনুমান ১০:০০ ঘটিকায় অপপ্রচারের বিষয়টি নজরে আসার পর শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সদস্য মোঃ ছিবত মিয়া (২৬) বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় এই এজাহার দায়ের করেন। মামলার প্রধান আসামি শ্যামলী আবাসিক এলাকার স্থায়ী বাসিন্দা মোঃ বাবুল মিয়া ছাড়া আরও অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মোঃ…
বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সিনথিয়া তাসমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, অসত্য ও যৌন হয়রানিমূলক অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই বিষয়ে প্রতিকার চেয়ে তিনি শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত ১ অক্টোবর ২০২৬ তারিখে জিডিটি দায়ের করা হয়। অভিযোগে ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা উল্লেখ করেন, ‘Md Mujahidul Islam’, ‘মনজু বিজয় চৌধুরী’ এবং ‘Gen Z Sreemangal’ নামের ফেসবুক আইডিগুলো থেকে বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, অশ্লীল ও যৌন হয়রানিমূলক বক্তব্য পোস্ট করা হচ্ছে। জিডিতে তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টায় ‘Md Mujahidul Islam’ আইডি, ৩০…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরে অবৈধভাবে মাছ শিকার ও নেটের বাঁধ নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের অবৈধ রিং জাল ও মশারি জাল জব্দ করে পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে জলমহালে স্থাপিত অবৈধ নেটের বাঁধ উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাইল হাওরের অন্তর্গত চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল, হাওরী খালসহ বিভিন্ন জলমহালে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। অভিযানে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের হোসনাবাদ চা বাগানে একটি মুসলিম পরিবারের ওপর হামলা, শ্লীলতাহানি, দোকানে ভাঙচুর ও টাকা-মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে পরিবারের প্রবীণ সদস্যকে দাড়ি ছিঁড়ে ফেলার হুমকি এবং দীর্ঘদিন ধরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। গত ২৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোসনাবাদ চা বাগানের বসতবাড়ি সংলগ্ন মুদি ও দর্জির দোকানে এ ঘটনা ঘটে বলে থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মর্জিনা বেগম (২৫) বাদী হয়ে মঞ্জু রাজবল্লব (৪০), সঞ্জু রাজবল্লব (৩৫)সহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ বছর বয়সী এক গৃহপরিচারিকাকে সিএনজিচালিত অটোরিকশায় অপহরণের পর রাতভর গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর পুলিশের এক বিশেষ অভিযানে ১২ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় তিন আসামিকেই গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মোঃ জুয়েল মিয়া ওরফে সোহেল আদালতে ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ভুক্তভোগী কিশোরী কাজের উদ্দেশ্যে বের হয়ে শ্রীমঙ্গল পৌরসভার উকিল বাড়ি রোডস্থ ডানিয়া বেগমের বাড়ির…