Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
শিশুর প্রতি যৌন নিপীড়ন: অন্যায়ের চেয়েও ভয়াবহ কর্তৃপক্ষের নীরবতা কি বার্তা দিচ্ছে সমাজে? জান্নাত আর জাহান্নামের টিকিট বিক্রির স্বঘোষিত ঠিকাদারদের দেশে আপনাকে স্বাগতম! এখানে কার ঈমান কতটুকু খাঁটি, কে মৃত্যুর পর সোজা জাহান্নামে যাবে আর কার কপালে জান্নাত নিশ্চিত—তা নির্ধারণে ওয়াজ মাহফিলের মাইকগুলো ২৪ ঘণ্টা গর্জে ওঠে। কথায় কথায় ফতোয়ার চাবুক মেরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা, সমাজকে বিভক্ত করা আর হিংসার ফেতনা ছড়ানো যাদের নিত্যদিনের অভ্যাস, সম্প্রতি বিভিন্ন অঞ্চলে ঈদে মিলাদুন্নবী পালন নিয়ে তাদের শির্ক ও বিদআতের স্বেচ্ছাচারী ব্যাখ্যা নেটিজেনদের মাঝে এক চরম বিভ্রান্তি ও আতঙ্কের জন্ম দিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে কে কোথায় লাইক বা কমেন্ট করবে—তা নিয়েও সাধারণ মানুষকে তটস্থ…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি পদ নিয়ে কনা মিয়া ও বিল্লাল মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, কনা মিয়া ও বিল্লাল মিয়া পরস্পর আত্মীয়। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটির সভাপতি পদ নিয়ে কনা মিয়া ও বিল্লাল মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী (নুরুল আলম সিদ্দিকী) একটি…
আফজাল হোসেন রুমেল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে সৃজয়ী দাস নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার পূর্ব লঘাটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সৃজয়ী দাস ওই গ্রামের শাওন দাসের মেয়ে। পরিবারের একমাত্র কন্যাশিশু ছিল সে। পরিবারের সদস্যরা জানান, সোমবার বেলা ১১টার দিকে সৃজয়ী বাড়িতে খেলছিল। এ সময় তার মা রান্নাঘরে এবং বাবা শাওন দাস বাথরুমে ছিলেন। কিছুক্ষণ পর বাবা ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে পানিতে ভাসতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার…
নিকোলাস বিশ্বাস, মিডিয়া ফ্রিল্যান্সার ও UNFPA মিডিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা বিশ্বকে এক কঠিন বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়েছে: জলবায়ু দুর্যোগ কোনো সীমান্ত মানে না। এগুলো জাতীয় সীমান্তে থেমে যায় না, ধনী-দরিদ্র দেশের মধ্যে পার্থক্য করে না, আর কোনো দেশ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে সামান্য অবদান রাখে বলে তাকে রেহাইও দেয় না।জলবায়ু পরিবর্তন একটি অভিন্ন বৈশ্বিক সংকট হলেও এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে সেই দেশগুলোতেই, যারা এই সমস্যার জন্য সবচেয়ে কম দায়ী। নেপাল এই বৈষম্যের একটি উজ্জ্বল উদাহরণ। বৈশ্বিক নিঃসরণ-সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, নেপাল বৈশ্বিক কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে ০.১ শতাংশেরও কম অবদান রাখে, অথচ দেশটি জলবায়ু-সম্পর্কিত দুর্যোগের জন্য…
হোসাইন ইকবাল, স্পেন থেকে: স্পেনের উত্তর আফ্রিকান স্বায়ত্তশাসিত শহর সেউতায় জুলাইয়ের শেষ দিকে ঘটে যাওয়া নজিরবিহীন অভিবাসী প্রবেশের এক মাসেরও বেশি সময় পরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হলেও শহরের বিভিন্ন স্থানে এখনো বিপুলসংখ্যক অভিবাসী অবস্থান করছেন। একই সঙ্গে আশ্রয়ব্যবস্থা, নিরাপত্তা, স্থানীয় জনজীবন ও অর্থনীতির ওপর চাপ অব্যাহত রয়েছে। ৩০ ও ৩১ জুলাই মরক্কো থেকে ৭২ হাজারের বেশি মানুষ সেউতায় অনিয়মিতভাবে প্রবেশ করেছিল বলে স্প্যানিশ কর্তৃপক্ষের হিসাবে উল্লেখ করা হচ্ছে। মাত্র কয়েক দিনের এই গণপ্রবেশে শহরের সীমান্ত ও অভ্যর্থনা ব্যবস্থা চরম চাপে পড়ে। এরপর থেকে একদিকে অভিবাসীদের মরক্কোতে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে, অন্যদিকে যারা এখনো শহরে অবস্থান…
নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার ছয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মাহবুবুর রহমানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহবুবুর নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি ওই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক।এর আগে, এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট বিকেলে ভুক্তভোগী শিশুটির (৮) মা সন্তানের খোঁজ নিতে মাদরাসায় আসেন। তখন শিশুটি জানায়,…
চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি: জাতীয় ওলামা পরিষদ
সালেহ আহমদ (স’লিপক): মাদরাসা শিক্ষার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র রোধে গোলটেবিল বৈঠকে জাতীয় ওলামা পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি।সরকারের প্রতি জোর দাবি জানিয়ে তারা বলেন, কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ মূল্যায়ন ও বাস্তবায়ন করতে হবে। সরকারি সব ক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীদের বৈষম্য দূর করে যোগ্যতা অনুযায়ী পদায়ন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করে আলেমদের নিয়োগ এবং দেশের সর্বস্তরের শিক্ষায় ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “বাংলাদেশে মাদরাসা শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে করণীয়” শীর্ষক এই গোলটেবিল বৈঠক…
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই নারীসহ একই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন— খাইরুল সিকদার (৪০), তাঁর তিন ভাই জামিরুল সিকদার (৩৫), রেজাউল সিকদার (৩০) ও ইকরামুল সিকদার (২৪), খাইরুলের স্ত্রী মুক্তা বেগম (৩৮) এবং তাঁদের মা কুলসুম বেগম (৫৫)। ভুক্তভোগী খাইরুল সিকদারের অভিযোগ, একই গ্রামের রুহুল সিকদারের ছেলে জুয়েল সিকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গত সপ্তাহে জুয়েলের মাদক বিক্রির প্রতিবাদ জানালে খাইরুল ও তাঁর ভাইদের প্রাণনাশের…
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মনারাই মসজিদের দক্ষিণ পাশের খালে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় পথচারীরা। বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে বড়লেখা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: প্রবাসী তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চার লক্ষ্যে ইতালিতে ‘বৃহত্তর সিলেট স্পোর্টিং ক্লাব ইতালি’র জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার রাজধানী রোমের বাংলা টাউনে অবস্থিত সিলেট কাফি শপে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই জার্সি উন্মোচন করা হয়। আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় রাখাই এই ক্লাবটির মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে ক্লাবের পরিচালনা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:জামিল হোসেন,মুজিবুর রহমান,নাহিদ আহমেদ,প্রিন্স হাসান আহমেদ,সাবেল আহমেদ,লায়েস আহমেদ ও সুলেমান চৌধুরীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসের ব্যস্ত জীবনে তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ…