Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি রামদা, একটি বোল্ট কাটার ও একটি স্টিলের রড উদ্ধার এবং একটি সাদা রঙের পাজেরো জিপ জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৮ নম্বর কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগান এলাকার বিটিআরআই সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে শ্রীমঙ্গল থানা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রীমঙ্গল উপজেলার খোশবাস এলাকার শাহ আলম (৩৮), কুলাউড়া উপজেলার বিলেরপাড় (পশ্চিম বিলেরপাড়) এলাকার সালাউদ্দিন (২৯) এবং শ্রীমঙ্গল উপজেলার শংকরসেনা (শিববাড়ী) এলাকার…
সালেহ আহমদ (স’লিপক) : মৌলভীবাজার সদর উপজেলার মিরপুর হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মিরকো ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ছানিপড়া ৩৫ জন রোগীর বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ এবং প্রয়োজন অনুযায়ী চশমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বুধবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন বলেন, “সচেতনতা ছাড়া অপতথ্য, গুজব, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয়।” তিনি বলেন, একটি নিরাপদ, সুস্থ ও দায়িত্বশীল সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে সুনামগঞ্জের ছাতক উপজেলার তিন যুবককে ভারতে নেওয়ার পর তাঁদের আর কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। ভারতে পৌঁছানোর পর প্রথমদিকে পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও কিছুদিন পর হঠাৎ তা বন্ধ হয়ে যায়। এর মধ্যে তাঁদের মুক্তির কথা বলে দফায় দফায় টাকা দাবি এবং টাকা না দিলে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নিখোঁজ এক যুবকের মা। ঘটনাটি নিয়ে ছাতক থানায় লিখিত অভিযোগের পর সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসেও অভিযোগ দেওয়া হয়েছে। পরিবারের দাবি, তিন যুবককে কোথায় রাখা হয়েছে বা তাঁরা বর্তমানে কী অবস্থায় আছেন—এ বিষয়ে তাঁরা নিশ্চিত নন। তাঁদের দ্রুত…
দখলদারদের অপপ্রচারের নিন্দা জমির মালিকপক্ষের জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের বাছিরপুর মৌজায় দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ প্রায় ৩ একর ৭ শতক জমির মালিকানা আদালতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন জমির মালিকপক্ষ। একই সঙ্গে ওই জমিতে বসবাসকারী কয়েকটি পরিবারের সঙ্গে সামাজিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি বলে অভিযোগ করেছেন তারা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পশ্চিমজুড়ী ইউনিয়ন জনমিলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে জমির মালিক শ্রী নিখিল চন্দ্র দাসের ছেলে শ্রীনিবাস চন্দ্র দাস (চুনু) এসব তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পশ্চিমজুড়ী ইউনিয়নের বাছিরপুর মৌজার এসএ খতিয়ান নম্বর-১২৫, আরএস খতিয়ান নম্বর-২৬০, এসএ দাগ নম্বর-১৪০৩ ও…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য ও স্থানীয় বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনের সাবেক সহসভাপতি মোঃ নাজিম উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাসভবন রসুলপুর বাজার এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ৪ ছেলে ও ১ মেয়ের জনক।মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, তার দুই ছেলে বর্তমানে লন্ডন প্রবাসী এবং বাকি দুই ছেলে দেশে ব্যবসার সাথে যুক্ত। প্রবাসী দুই ছেলে আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দেশে পৌঁছাবেন। তারা আসার পর মরহুমের জানাজার সময় ও স্থান আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হবে। বিষয়টি…
সিলেট প্রতিনিধি: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন সফল করার লক্ষ্যে নগরীতে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের মধ্যে সম্মেলনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং সর্বস্তরের শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বানে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রচার মিছিলটি নগরীর জালালাবাদ পার্কের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সভা পরিচালনা করেন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ইমান আলী। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট…
একটি সুস্থ ও সভ্য সমাজে শাসন থাকবে, বিচার থাকবে এবং অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা থাকবে—এটাই স্বাভাবিক। কিন্তু যখন শাসনের নামে নির্যাতন, বিচারের নামে প্রতিশোধ এবং অপরাধ দমনের নামে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা দেয়, তখন প্রশ্ন ওঠে—আমরা কোন সমাজব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি? বাংলাদেশের সামাজিক বাস্তবতায় শাসন, বিচার ও নির্যাতনের সীমারেখা অনেক ক্ষেত্রেই যেন অস্পষ্ট হয়ে উঠেছে। পরিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনীতি থেকে প্রশাসন, এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন আচরণেও এর নানা প্রকাশ দেখা যায়। শাসন কি নির্যাতনের নাম? শিশু-কিশোরদের ভুল সংশোধন, ভালো-মন্দের পার্থক্য শেখানো এবং শৃঙ্খলার মধ্যে রাখার জন্য শাসনের প্রয়োজন আছে। কিন্তু শাসনের নামে শারীরিক বা মানসিক নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য…
নড়াইল প্রতিনিধি: নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনের নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তানভীর তেল পাম্পের বিপরীত পাশে রেললাইনে ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হন। এতে তাঁর শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি নড়াইল রেলস্টেশনের আগে তুলারামপুর এলাকা অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। পুলিশ ও স্থানীয় কয়েকজনের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান,…
কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করেছে প্রশাসন। পরে পৃথক দুটি মামলায় তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযান শুরুর আগে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের কাছে অভিযানের খবর পৌঁছানো ঠেকাতে সিএনজিযোগে পৃথক একটি দলকে সম্ভাব্য বিভিন্ন স্থানে পরিদর্শনে পাঠানো হয়। তবে অভিযানের খবর…
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় মিসকান সরদার (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত আরও সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিসকান সরদার ওই গ্রামের লোকমান সরদারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিসকান সরদারসহ কয়েকজনের ওপর হামলা চালায় প্রতিপক্ষের আসলাম ও তার অনুসারীরা। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মিসকানকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় বাধা দিতে গেলে নারীসহ আরও অন্তত সাতজন আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে…