Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে রাজু গোয়ালা সভাপতি, মুকেশ কর্মকার সাধারণ সম্পাদক নির্বাচিত

    November 29, 2026

    শ্রীমঙ্গলে তিন দিন ধরে নিখোঁজ ৭০ বছরের মজনু মিয়া, সন্ধান চায় পরিবার

    November 28, 2026

    বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, ৮ বিএনপি নেতা-কর্মীর নামে মামলা

    November 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে রাজু গোয়ালা সভাপতি, মুকেশ কর্মকার সাধারণ সম্পাদক নির্বাচিত
    মৌলভীবাজার

    চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে রাজু গোয়ালা সভাপতি, মুকেশ কর্মকার সাধারণ সম্পাদক নির্বাচিত

    amarsylhetBy amarsylhetNovember 29, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মৌলভীবাজারে ‘কাপ-পিরিচ’ ও ‘ফুটবল’ প্যানেলের জয়; জুড়ী ও বালিশিরা ভ্যালিসহ বাগান পঞ্চায়েতের ফলাফল ঘোষণা

    নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার | আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬

    বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং বি-৭৭) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের পর বাচাশ্রই নির্বাচন কমিশন-২০২৬ এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ও ফলাফল প্রকাশ করা হয়।

    কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে নির্বাচিত হলেন যারা

    শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনী বিধিমালা-২০২৬-এর ২৭ নম্বর বিধি অনুযায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আটটি পদে প্রাথমিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।

    নির্বাচিতরা হলেন—

    সভাপতি মণ্ডলী: সভাপতি পদে রাজু গোয়ালা, কার্যকরী সভাপতি পদে মিঠুন কালোয়ার, সহসভাপতি পদে মিঠুন সিং রাউতিয়া-২ এবং সহসভাপতি (নারী) পদে শিমুল কর্মকার।

    সম্পাদক মণ্ডলী: সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সনজয় চৌহান, সহসাধারণ সম্পাদক (নারী) পদে সোনামনি তাঁতী এবং অর্থ সম্পাদক পদে সনত গোয়ালা।

    মৌলভীবাজার জেলায় ভোটের ফলাফল

    মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে জেলার সাতটি উপজেলা—শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, রাজনগর ও মৌলভীবাজার সদরের প্যানেলভিত্তিক ভোটের হিসাব প্রকাশ করা হয়েছে।

    সভাপতি মণ্ডলী: রাজু গোয়ালার নেতৃত্বাধীন ‘কাপ-পিরিচ’ প্রতীকের প্যানেল পেয়েছে ৩৮ হাজার ৩৪৩ ভোট। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী পঙ্কজ কন্দের নেতৃত্বাধীন ‘আনারস’ প্রতীকের প্যানেল পেয়েছে ১৬ হাজার ৯৪১ ভোট।

    এ পদে মোট বৈধ ভোট পড়েছে ৫৩ হাজার ২৮৪টি। বাতিল হয়েছে ৪ হাজার ৭৫৭টি এবং হারানো ভোটের সংখ্যা ৬৯। সর্বমোট ভোট পড়েছে ৫৯ হাজার ১২০টি।

    সম্পাদক মণ্ডলী: মুকেশ কর্মকারের নেতৃত্বাধীন ‘ফুটবল’ প্রতীকের প্যানেল পেয়েছে ২২ হাজার ১৭৭ ভোট। প্রতিদ্বন্দ্বী পরেশ কালেন্দির নেতৃত্বাধীন ‘হরিণ’ প্রতীকের প্যানেল পেয়েছে ১৭ হাজার ৭৫৪ ভোট এবং নিপেন পালের নেতৃত্বাধীন ‘মোরগ’ প্রতীকের প্যানেল পেয়েছে ১২ হাজার ৯২১ ভোট।

    এ পদে মোট বৈধ ভোট পড়েছে ৫২ হাজার ৮৫২টি। বাতিল হয়েছে ৫ হাজার ২০৩টি এবং হারানো ভোটের সংখ্যা ৬১। সর্বমোট ভোট পড়েছে ৫৯ হাজার ১১৬টি।

    ভ্যালি ও বাগান পঞ্চায়েত কমিটির ফলাফল

    কেন্দ্রীয় পরিষদের পাশাপাশি প্যানেলভিত্তিক ভ্যালি কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হয়েছে। এতে জুড়ী ও বালিশিরা ভ্যালির নির্বাচিত প্রতিনিধিরা হলেন—

    জুড়ী ভ্যালি: সভাপতি মঙ্গল বাউরী, সহসভাপতি (নারী) প্রীয়তি বাউরী এবং সম্পাদক সবুল গোয়ালা।

    বালিশিরা ভ্যালি: সভাপতি মহেশ্বর দাস, সহসভাপতি (নারী) রীতা, সম্পাদক নরত্মম তাঁতী এবং সাংগঠনিক সম্পাদক স্বপন সাওতাল।

    এছাড়া মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার চা বাগানগুলোর প্যানেলভিত্তিক পঞ্চায়েত কমিটির প্রাথমিক কার্যনির্বাহী পরিষদে নির্বাচিত সভাপতিদের তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকায় বেশ কয়েকটি বাগানে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার তথ্য রয়েছে।

    তবে কুলাউড়ার সিরাজনগর চা বাগানে লক্ষী প্রাসাদ রাজভৌর ও শ্যাম লাল পাসী উভয়েই ৪৯টি করে ভোট পেয়েছেন। অন্যদিকে ইন্দানগর চা বাগান ফাঁড়িতে স্বপন বাউরী ও রতন লাল বাউরী উভয়েই পেয়েছেন ১০০টি করে ভোট। দুই বাগানেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোট সমান হওয়ায় বিষয়টি ফলাফল বিবরণীর মন্তব্য কলামে উল্লেখ করা হয়েছে।

    কমলগঞ্জ কুলাউড়া চা শ্রমিক নির্বাচন ২০২৬ জুড়ী ভ্যালি বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালি মুকেশ কর্মকার মৌলভীবাজার রাজু গোয়ালা শ্রীমঙ্গল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে তিন দিন ধরে নিখোঁজ ৭০ বছরের মজনু মিয়া, সন্ধান চায় পরিবার

    November 28, 2026

    বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, ৮ বিএনপি নেতা-কর্মীর নামে মামলা

    November 27, 2026

    নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল, শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

    November 27, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে রাজু গোয়ালা সভাপতি, মুকেশ কর্মকার সাধারণ সম্পাদক নির্বাচিত

    By amarsylhetNovember 29, 20260
    বাংলাদেশ

    শ্রীমঙ্গলে তিন দিন ধরে নিখোঁজ ৭০ বছরের মজনু মিয়া, সন্ধান চায় পরিবার

    By amarsylhetNovember 28, 20260
    বাংলাদেশ

    বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, ৮ বিএনপি নেতা-কর্মীর নামে মামলা

    By amarsylhetNovember 27, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.