Author: amarsylhet

​বেনাপোল প্রতিনিধি: আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) রিজিয়ন কমান্ডার পর্যায়ে একটি সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।​মঙ্গলবার সকালে বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে এই বৈঠক শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।​যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।​বৈঠকে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং ভারতের বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।​বৈঠকে ৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি এবং ৭ সদস্য বিশিষ্ট ভারতীয় বিএসএফ প্রতিনিধি…

Read More

অতীত, বর্তমান, উদ্দেশ্য ও পরিচয়ের অপব্যবহার নিয়ে কিছু জরুরি প্রশ্ন সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। এর মূল শক্তি সত্য, নৈতিকতা, জনস্বার্থ এবং মানুষের আস্থা। একজন সাংবাদিকের কাজ সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও বৈষম্য তুলে ধরা; ক্ষমতাবান কিংবা প্রভাবশালীদের জবাবদিহির আওতায় আনার জন্য তথ্য অনুসন্ধান করা। কিন্তু যখন সাংবাদিকতার পরিচয়ই কারও ব্যক্তিগত ব্যবসা, স্বার্থ, প্রভাব বিস্তার কিংবা অতীতের কর্মকাণ্ড আড়াল করার হাতিয়ার হয়ে ওঠে, তখন প্রশ্ন ওঠা স্বাভাবিক—সাংবাদিকতার এই পরিচয়ের পেছনে আসলে কী উদ্দেশ্য কাজ করছে? সাংবাদিকতায় প্রবেশের অধিকার সবার আছে। কারও অতীত পেশা বা সামাজিক অবস্থান দিয়ে তাঁকে চিরস্থায়ীভাবে বিচার করা যায় না। একজন মানুষ অতীতের ভুল থেকে ফিরে এসে সৎ…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার পাগনা বড়বিল (বন্ধ) জলমহাল নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা, ইজারার শর্ত এবং উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে ইজারার প্রথম বছরেই মাছ আহরণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে ইজারাদার ‘সোনারতরী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’-এর বিরুদ্ধে।এ ঘটনায় স্থানীয় প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। যেকোনো সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কাও করছেন এলাকাবাসী।জলমহালের মাছ সংরক্ষণ, প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষার বিধান থাকা সত্ত্বেও জাল, দড়ি ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম নিয়ে বিলে মাছ আহরণের প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী ‘হরিনগর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’-এর নেতারা।তাঁদের দাবি, এভাবে মাছ…

Read More

মিনহাজ তানভীর,বিশেষ প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং পারস্য উপসাগর ও সংলগ্ন সমুদ্রসীমায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় পুরো অঞ্চলজুড়ে নতুন করে চরম নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত প্রায় ৮০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা ও কর্মসংস্থান নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।এই অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা, স্থানীয় প্রশাসনের নিরাপত্তা নির্দেশাবলী কঠোরভাবে মেনে চলা এবং বাংলাদেশ মিশনগুলোর সাথে সার্বিক যোগাযোগ রাখার বিশেষ অনুরোধ জানানো হয়েছে।সর্বশেষ সামরিক ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি

Read More

আমার সিলেট ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দস্যুতা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া দুই আসামির কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণের চেইন, একটি স্মার্টফোন ও ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ পারভেজ ভূঁইয়া, এসআই বাবলু কুমার পাল ও এসআই দিপংকর হালদার সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা শ্রীমঙ্গল থানার মামলা নং-২২ (জিআর নং-৩০০), দণ্ডবিধির ৩৯৪ ধারার দস্যুতার ঘটনায়…

Read More

বিশেষ প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার):মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমনের উদ্দেশ্যে অবস্থানকালে গোপালগঞ্জ জেলার ৬ জন নাগরিককে আটক করা হয়েছে।আজ সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ‘এসআরবি’-র একটি শক্তিশালী গোয়েন্দা দল উপজেলার শরীফপুর ইউনিয়নের সনজরপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সনজরপুর গ্রামের বাসিন্দা হারিচ মিয়া (পিতা: আ: খালিক) এবং সৈয়দ আবুল আলী (পিতা: মৃত সৈয়দ মুসাব্বির আলী)—এর যৌথ বসতবাড়িতে উক্ত ৬ জন অবস্থান করছিলেন। সীমান্ত দিয়ে ভারতে পাচার কিংবা অবৈধভাবে প্রবেশের জন্য সেখানে তারা অপেক্ষারত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা টিমটি তাদের বসতবাড়িতে ঘেরাও করে অভিযান পরিচালনা করে এবং তাদেরকে…

Read More

আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুর, সাধনা ও মানবতাবাদী দর্শনে সমৃদ্ধ বাংলার লোকসংগীত ও মরমি সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র বাউল কবি দুর্বিন শাহের জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়নি। সুফিবাদ, মরমি দর্শন, মানবপ্রেম ও আধ্যাত্মিক সাধনার অপূর্ব সমন্বয়ে তিনি বাংলার লোকসংগীতের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন।তাঁর রচিত অসংখ্য গান আজও মানুষের হৃদয়ে গভীরভাবে দোলা দেয়। সুর, শব্দ ও দর্শনের অনন্য শিল্পশৈলীতে তিনি মানুষের আত্মিক জগৎ, প্রেম, বিরহ, জীবনবোধ এবং স্রষ্টার সন্ধান ফুটিয়ে তুলেছেন। আজ ২ নভেম্বর এই মহান মরমি সাধকের জন্মদিন।দুঃখজনক হলেও সত্য, এখনো পর্যন্ত বাউলসম্রাট দুর্বিন শাহ রাষ্ট্রীয় কোনো বড় স্বীকৃতি পাননি। অথচ তাঁর গান ও সৃষ্টি আজও বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অমূল্য সম্পদ…

Read More

যা কিছু রটে, তার সবটাই সত্য নয়; তেমনি যা কিছু প্রকাশ করা যায়, তার সবটাই প্রকাশ করা উচিত নয়। সাংবাদিকতা কেবল সংবাদ সংগ্রহ, ছবি তোলা, বক্তব্য ধারণ কিংবা কোনো ঘটনা লিখে প্রকাশ করার নাম নয়। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা, যার মূল ভিত্তি সত্য, নিরপেক্ষতা, অনুসন্ধান, মানবিকতা ও জনস্বার্থ। একজন সাংবাদিকের হাতে থাকা কলম যেমন অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখতে পারে, তেমনি অসতর্ক, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা যাচাইহীন সংবাদ একজন নিরপরাধ মানুষের জীবন, পরিবার, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎকে বিপর্যস্ত করে দিতে পারে। একুশ শতকে প্রযুক্তির বিস্তার সাংবাদিকতাকে মানুষের আরও কাছে নিয়ে এসেছে। এখন একটি স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থাকলেই মুহূর্তের…

Read More

​ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ছালেক আহমদ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।​উদ্ধার করা ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।​পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই মুহাম্মদ শরীফুল আলম ও এএসআই ইমাম আহাদের নেতৃত্বে পুলিশের একটি দল কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামের জনৈক সেলিমের বসতঘরের বারান্দায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ছালেক আহমদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছালেক আহমদ ছাতক উপজেলার ছৈলা…

Read More

নিজস্ব প্রতিবেদক, সিলেট: এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ০৪ নভেম্বর ২০২৬ তারিখ সকাল আটটা থেকে ০৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে সারা দেশের ন্যায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর বিতরণ এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।জেজিটিডিএসএল-এর মহাব্যবস্থাপক বা কতৃপক্ষ কর্তৃক প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত ওই সময়ে জেজিটিডিএসএল-এর অধিভুক্ত এলাকার বিভিন্ন শ্রেণির সম্মানিত গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে। গ্রাহকবৃন্দের সাময়িক এই অসুবিধার জন্য জেজিটিডিএসএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সম্মানিত গ্রাহকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

Read More