শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- চট্ট ১২২৩)-এর অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল থানা শাখা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে শ্রমিকদের সরাসরি ভোটে বিভিন্ন পদের বিজয়ীদের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত প্রাথমিক ফলাফল অনুযায়ী শ্রীমঙ্গল থানা শাখা কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা বিজয়ী হয়েছেন:
সভাপতি: মো. দেলোয়ার হোসেন দুলাল (চেয়ার প্রতীক) ১০৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম হাসান টুলু আনারস প্রতীকে ২১০ ভোট এবং অপর প্রার্থী মোহাম্মদ আলী ছাতা প্রতীকে ২০৬ ভোট পেয়েছেন।
- কার্যকরী সভাপতি: মো. তজু (বাস প্রতীক) ৮২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
- সহ-সভাপতি: মো. ইকবাল হোসেন (গরুর গাড়ি প্রতীক) ৫৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
- সম্পাদক: মিছির আলী (মুরগা প্রতীক) ৫০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইউসুফভোট মিয়া ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৬৩ ।
- সহ-সম্পাদক: মো. মাসুক মিয়া (তালা-চাবি প্রতীক) ৫০৫ ভোট এবং মো. আল-আমিন (মোমবাতি প্রতীক) ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
- সাংগঠনিক সম্পাদক: মো. আহাদ মিয়া (চশমা প্রতীক) ৫৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
- সহ-সাংগঠনিক সম্পাদক: মো. জাহিদুল ইসলাম (ডাব প্রতীক) ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
- দপ্তর সম্পাদক: মো. চয়ন মিয়া (ময়ূর প্রতীক) ৭১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
- প্রচার সম্পাদক: মো. সুহেল মিয়া (সিএনজি প্রতীক) ৬২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
- লাইন সম্পাদক: মো. সাইফুল ইসলাম জুনায়েদ (টেলিফোন প্রতীক) ৫৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এছাড়া সদস্য পদে মো. সালাম মিয়া (বন্দুক প্রতীক) ৬৪৬ ভোট, মো. শামীম (কবুতর প্রতীক) ৪৬৯ ভোট এবং জয়নাল মিয়া (টেইলর মেশিন প্রতীক) ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে ভোটগ্রহণ শেষে এই প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে শ্রমিক সংগঠনের বিভিন্ন মহল ও সাধারণ শ্রমিকরা অভিনন্দন জানিয়েছেন।
