Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
শ্রীমঙ্গলের আকর্ষণ কাশফুল ও সাম্প্রতিক বিতর্কের সুষ্ঠু তদন্ত প্রয়োজন শ্রীমঙ্গল প্রতিনিধি: চায়ের রাজধানী শ্রীমঙ্গল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশজুড়ে সমাদৃত। শরতের আগমনে এখানকার কাশফুল পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে। প্রতি বছর অসংখ্য দর্শনার্থী কাশফুলের সাথে ছবি তুলতে এবং প্রকৃতির এই মনোরম দৃশ্য উপভোগ করতে শ্রীমঙ্গলে ছুটে আসেন। তবে সম্প্রতি এক ঘটনায় এই সৌন্দর্য ও পর্যটন পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠেছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও ও স্থানীয়দের অভিযোগখেজুরি ছড়া এলাকা থেকে এক স্থানীয় পর্যটকের ধারণ করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিতর্ক সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, বাগান কর্তৃপক্ষের নির্দেশে শ্রমিকরা দা-কাস্তে দিয়ে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে…
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের আমাদা গ্রামে ‘শান্তি-সম্প্রীতি’ রক্ষা ও ‘মাদকমুক্ত গ্রাম’ গড়ার লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজের উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আমাদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্প্রীতি সভার আয়োজন করা হয়। আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আসাদুজ্জামান মণ্ডলের সভাপতিত্বে এবং মশিউর রহমান শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব সম্প্রদায়ের প্রতিনিধি জাহাঙ্গীর শেখ। আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সালাহউদ্দিন খানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—লোহাগড়া থানার এএসআই সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান…
কাওছার ইকবাল, শ্রীমঙ্গল: বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ‘আন্তঃবিভাগীয় বালিকা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এ শুভসূচনা করেছে মৌলভীবাজার জেলা দল। আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম জেলা বালিকা ফুটবল দলকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। ম্যাচে বিজয়ী দলের হয়ে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে নাসরিন ২টি, সেলচিনা ১টি এবং লিলি রাকসাম ১টি গোল অর্জন করেন। জানা গেছে, মৌলভীবাজার জেলা দলের এই কৃতি ফুটবলারদের সবাই শ্রীমঙ্গল উপজেলার সন্তান। কোচ সালেহ আহমেদের গড়ে তোলা এই দলটি ইতোমধ্যে বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছে। ম্যাচ শেষে কোচ সালেহ আহমেদ বলেন, “দলের প্রতিটি খেলোয়াড়…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গভীর রাতে ঘরের টিনের চাল খুলে প্রবেশ করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় জগন্নাথ ভর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জগন্নাথ ভর উপজেলার কালিঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা বাগান এলাকার বাসিন্দা। তিনি মতিলাল ভর ওরফে টিমলার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ভুক্তভোগী শুভা চাষা (৩৫) নিজ বাড়িতে একা ছিলেন। তার স্বামী সেতু চাষা বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগে বলা হয়েছে, ওই রাতে জগন্নাথ ভর ঘরের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করেন।…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে থানা-পুলিশের এক অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন পরোয়ানাভুক্ত ৪ আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার রাতে ছাতক থানার একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আসামীদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ পৌরসভার বাগবাড়ি এলাকার আলা উদ্দিন (২৩) ও শরীফ আহমদকে (৩৪) গ্রেপ্তার করা হয় (মামলা নং-১০)। অন্যদিকে, ২৫ পিস ইয়াবাসহ বাগবাড়ি টিলাবাড়ির সাঈদী ইসলাম হৃদয়কে (৩০) গ্রেপ্তার করে পুলিশ (মামলা নং-১১)।এছাড়া নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলায় গ্রেপ্তার বাকি ৪ জন হলেন—রাজারগাঁও গ্রামের মৌর…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে সার্বজনীন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মঙ্গল শোভাযাত্রা, সংকীর্তন ও সম্প্রীতি সমাবেশের উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতাকর্মী, পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে আখড়া প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়া প্রাঙ্গণে গিয়ে…
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নতুন দায়িত্বের মাধ্যমে দেশের ডাক ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সমস্যা, অনিয়ম, সম্ভাবনা এবং সেবার মান নিয়ে সংসদীয় পর্যায়ে কার্যকর পর্যালোচনা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের। বর্তমানে দেশের অর্থনীতি, তথ্যপ্রযুক্তি ও…
চট্টগ্রাম থেকে,৩ সেপ্টেম্বর ২০২৬: প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে চট্টগ্রামের পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল), চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)। ২০২২ সাল থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে যৌথভাবে কাজ করছে প্রতিষ্ঠান তিনটি। পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানটি চলমান এই উদ্যোগেরই অংশ। উদ্যোগের আওতায় এখন পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের ১১১টি স্কুল ও মাদ্রাসায় তিন রঙের বর্জ্য পৃথকীকরণ বিন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বর্জ্যের ধরন অনুযায়ী তা পৃথক করার প্রাথমিক জ্ঞান অর্জনের পাশাপাশি দৈনন্দিন জীবনে এ…
এক পা বিচ্ছিন্ন, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু; চালক-হেলপার আটক শ্রীমঙ্গল প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক টমটমচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সুরমাভ্যালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ড্রাম ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা মেট্রো-ট-২৪৬৮৯৭ নম্বরের একটি বালুবাহী ড্রাম ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত টমটমকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটমচালক আব্দুল মান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনায় মান্নানের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর…
মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: ইউরোপ সফরে একের পর এক সফল লাইভ কনসার্টে দর্শক-শ্রোতাদের মাতিয়ে এবার সুইডেনের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ও নগরবাউল জেমস। লন্ডন, পর্তুগাল, প্যারিস ও ইতালির রোম ও ভেনিসে সফল কনসার্ট শেষে বুধবার সকালে ইতালি ছেড়েছেন তিনি।বুধবার সকালে রোমের আন্তর্জাতিক লিওনার্দো দা ভিঞ্চি ফিমিউচিনো বিমানবন্দর থেকে জেমস ও তাঁর দলের সদস্যরা সুইডেনের উদ্দেশে যাত্রা করেন। এ সময় প্রিয় শিল্পীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইতালি-বাংলা কমিউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।বিদায় মুহূর্তে প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন জেমস। এ সময় তাঁকে ঘিরে প্রবাসীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও ভালোবাসার আবহ। কমিউনিটির নেতৃবৃন্দ জেমসের পরবর্তী…