নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি দীপ রবিদাসকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
এসআরবি-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর তাকে নিয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করে আইনশৃঙ্খলা বাহিনী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রায় ঘোষণার পর থেকেই সাজাপ্রাপ্ত আসামি দীপ রবিদাস গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত তথ্যের ভিত্তিতে সংবাদটি আপডেট করা হবে…..
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
