Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
সালেহ আহমদ (স’লিপক): বাংলাদেশ পোয়েটস ক্লাবের অন্যতম সদস্য, কবি ও সমাজকর্মী সুহেনা আক্তার প্রিন্সেস হেনাকে সাহিত্য ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার অহিদাবাদ চা-বাগানের বাংলোয় ‘জুঁই প্রকাশ’-এর ১২তম সাহিত্য আড্ডায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় বৃহত্তর সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও সাহিত্যপ্রেমীদের পাশাপাশি অহিদাবাদ চা-বাগানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সাহিত্যচর্চার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সুহেনা আক্তার প্রিন্সেস হেনার সক্রিয় ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে বক্তারা বলেন, তাঁর লেখনী ও সামাজিক কর্মকাণ্ড নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। জুঁই প্রকাশের এই ব্যতিক্রমী আয়োজনকে উপস্থিত সাহিত্য…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল খায়ের সিদ্দিক মুরাদের বিরুদ্ধে সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য মোছা. রাবেয়া আক্তারকে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।গত ২৭ আগস্ট দুপুরে সিন্দুরখান ইউনিয়ন পরিষদের সচিব কক্ষে এ ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী নারী সদস্যের লিখিত আবেদনের ভিত্তিতে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, এলাকার এক নাগরিকের উত্তরাধিকার সনদের আবেদনের কাগজপত্র যাচাই-বাছাই করে নারী সদস্য রাবেয়া আক্তার স্বাক্ষর প্রদান করেন। তবে ইউপি সদস্য আবুল খায়ের সিদ্দিক মুরাদ সেই স্বাক্ষর কেটে দিয়ে নিজের স্বাক্ষর…
অনলাইন ডেস্ক: প্রাইম ব্যাংক পিএলসি তাদের গ্রাহকদের বিশেষ অটোমোবাইল সেবা প্রদানে র্যনকনগ্রাহকদের বিশেষ অটোমোবাইল সার্ভিস সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও র্যানকন কার হাব-এর চুক্তিঅনলাইন ডেস্ক: প্রাইম ব্যাংক পিএলসি তাদের গ্রাহকদের বিশেষ অটোমোবাইল সেবা প্রদানে র্যানকন কার হাব লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা র্যানকন কার হাব থেকে বিভিন্ন বিশেষ সুবিধা ও প্রিমিয়াম ভ্যালু-অ্যাডেড সার্ভিস উপভোগ করতে পারবেন।সম্প্রতি ঢাকার গুলশানে অবস্থিত র্যানকন কার হাব লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তিতে স্বাক্ষর করেন যারাপ্রাইম ব্যাংক পিএলসির সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) তাকিয়ান চৌধুরী এবং র্যানকন কার হাব লিমিটেডের এক্সিকিউটিভ…
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নিকে নির্যাতনের পর হত্যা করে মরদেহ বাথরুমের কাঠের বীমের সঙ্গে ঝুলিয়ে রেখে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের অভিযোগ তুলেছে তার পরিবার। এ ঘটনায় থানায় মামলা গ্রহণ করা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন স্বজনরা। একই সঙ্গে একটি প্রভাবশালী মহল ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে এবং তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তারা। শনিবার (২৯ আগস্ট) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মুন্নির বাবা হাজী মকবুল আলী ও মা রেনু বেগম। তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুন্নির খালাতো ভাই মাছুম আহমদ। সংবাদ সম্মেলনে মুন্নির পরিবারের পক্ষ থেকে তার…
নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী সুলতান উৎসবের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে সুলতান মঞ্চ চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় ২ শতাধিক শিশু এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশের পতাকাসহ ফুল-ফল, প্রকৃতি, গ্রামীণ পরিবেশ, সুলতানের প্রতিকৃতি, নৌকাবাইচ ছাড়াও বিভিন্ন বিষয় শিশুদের রঙতুলিতে উঠে আসে। এছাড়া সাংবাদিক, শিক্ষার্থী ও সৌখিন আলোকচিত্রীসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে ‘আলোকচিত্র প্রদর্শনী’ অনুষ্ঠিত হচ্ছে। এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক ও সদও উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা…
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শোক মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ১৯৬৮-৬৯ সালের ১১ দফা আন্দোলনের মৌলভীবাজার মহকুমা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, মৌলভীবাজার মহকুমা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, ১৯৯০-এর গণআন্দোলনের অন্যতম সংগঠক, মৌলভীবাজার জেলা বাকশালের সাবেক সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও রাজনগরের কৃতী সন্তান আলাউর রহমান চৌধুরী আর নেই। তিনি ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে মৌলভীবাজার শহরের কাজিরগাঁও এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে,…
সিরাজনগর মাদ্রাসার সাবেক শিক্ষক ও কাকিয়া বাজার জামে মসজিদের সাবেক ইমাম কারী আব্দুল আজিজ রহ ইন্তেকাল
নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের সিরাজনগর (ফকিরবাড়ী) নিবাসী, সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক শিক্ষক ও কাকিয়া বাজার জামে মসজিদের সাবেক খতিব, মাওলানা আব্দুল আজিজ (রহ.) (ক্বারী সাহেব হুজুর) আর নেই। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালের সংবাদে পরিবার, শিক্ষার্থী, সহকর্মী, আলেম-ওলামাসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মাওলানা আব্দুল আজিজ (ক্বারী সাহেব হুজুর) রহমতুল্লাহি আলাইহি দীর্ঘদিন শিক্ষকতা ও ইমাম-খতিবের দায়িত্ব পালন করেছেন। তাঁর অসংখ্য শিক্ষার্থী ও আলেমের কাছে তিনি ছিলেন শ্রদ্ধেয় উস্তাদ। মরহুমের জানাজার নামাজ আগামীকাল শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় সিরাজনগর দরবার শরীফের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তাঁর ইন্তেকালে শ্রীমঙ্গল…
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চোরাকারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে আহত এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশের চেষ্টা করছে। এর ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল কুমারশাইল সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চোরাকারবারিদের থামার জন্য বিজিবি সদস্যরা নির্দেশ…
নড়াইল প্রতিনিধি: নড়াইলে অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২৬ আগস্ট) বিকেলে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—ফুলদাহ গ্রামের ফারুক শেখের ছেলে ও অনলাইন প্রতারণার মূলহোতা হিসেবে অভিযুক্ত আকিদুল শেখ, একই গ্রামের ওলিয়ার শেখের ছেলে আসমাউল শেখ, কাকা মিয়া শেখের ছেলে ইমরান শেখ, মোহর মিয়ার ছেলে তৈয়বুর রহমান এবং তুহিন শেখের ছেলে নিরব শেখ। পুলিশ জানায়, ‘ইলিশ বাড়ি’ অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাজা…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন’-এর শ্রীমঙ্গল উপজেলা শাখার নতুন কার্যকারী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্ট পার্টি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সভা সম্পন্ন হয়।সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শাহ্ মসুদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাছির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক (শ্রীমঙ্গল)-এর সভাপতি এডভোকেট আলাউদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ‘আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম’-এর সম্পাদক আনিসুল ইসলাম আশরাফী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সায়েদ আহমদ এবং আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা…