Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ীতে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি পালন করে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জুড়ী উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী জুড়ী শিশু পার্কে আলোচনা সভা, র্যালি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ক্বারী মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা…
সালেহ আহমদ (স’লিপক): সিলেটের দক্ষিণ সুরমায় দূর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মঙ্গলবার (২৫ আগষ্ট) উপজেলার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সিলেট দূর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় দূর্নীতির কারণ ও প্রতিরোধ নিয়ে যুক্তিতর্কে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। দূর্নীতি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন প্রধান অন্তরায় বিষয় নিয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় উপজেলার মোট ১৩টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সিরাজ উদ্দিন আহমেদ একাডেমি চ্যাম্পিয়ন এবং জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া পক্ষে সিরাজ উদ্দিন আহমেদ একাডেমির শিক্ষার্থী সেরা বক্তা হিসেবে নির্বাচিত…
মামলা, বেরিকেড ও নৌ-পুলিশের নিয়মিত টহলের নির্দেশ ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক সিমেন্ট কারখানার গুরুত্বপূর্ণ রোপ লাইন (রোপওয়ে) রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। রোপ লাইনের ঝুঁকিপূর্ণ দুটি টাওয়ার সরেজমিনে পরিদর্শন করে তিনি অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত মামলা, নদীতীরে শক্তিশালী বেরিকেড নির্মাণ এবং সুরমা নদীতে নৌ-পুলিশের নিয়মিত টহল জোরদারের নির্দেশ দেন। গত বুধবার বিকেল ৬টার দিকে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন রোপ লাইনের ঝুঁকিপূর্ণ টাওয়ার দুটি পরিদর্শন করেন। এ সময় তিনি টাওয়ার দুটির বর্তমান অবস্থা, নদীভাঙন এবং অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সৃষ্ট ঝুঁকি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ…
নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন ও জসনে জুলুসকে কেন্দ্র করে মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী চিন্তাবিদদের মধ্যে চলমান মতবিরোধ নতুন মাত্রা পেয়েছে। মৌলভীবাজারে প্রতিপক্ষকে প্রকাশ্য বাহাছের (খোলামেলা বিতর্ক) চ্যালেঞ্জ জানিয়েছেন মুফতি শেখ শিব্বির আহমদ সিরাজনগরী। অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় কওমি উলামায়ে কেরামদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহার জন্য ‘মুজাকারা’র আহ্বান জানিয়েছেন মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরী। মৌলভীবাজারে বাহাছের খোলা চ্যালেঞ্জ মৌলভীবাজার মডেল মসজিদে মিলাদ-কিয়ামকে কেন্দ্র করে সৃষ্ট বহুল আলোচিত বিতর্কে মাওলানা সিরাজুল ইসলাম মাসুকের দেওয়া ১০ লাখ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করেন মুফতি আখতারুজ্জামান ইন্দেশরী। এর পরিপ্রেক্ষিতে চ্যালেঞ্জ গ্রহণকারীকে প্রকাশ্যে মাঠে এসে বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন মুফতি শেখ শিব্বির আহমদ সিরাজনগরী। প্রশাসনের…
আন্তর্জাতিক ডেস্ক, বিশেষ প্রতিবেদন, ২৬ আগস্ট ২০২৬: নেপালের উত্তরাঞ্চলীয় তিব্বত সীমান্তে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ফলে আকস্মিক বন্যা (হড়পা বান) ও ভূমিধসের ঘটনা ঘটেছে। সীমান্তঘেঁষা রাসুয়া ও নুওয়াকোট জেলার নদী অববাহিকায় পানি উপচে পড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।হঠাৎ ঢল ও দুর্যোগের সূচনা:২৬ আগস্ট সকালে কোনো রকম আগাম আভাস বা বৃষ্টিপাত ছাড়াই হঠাৎ করেই ফুলে-ফেঁপে ওঠে ভোট কোশি ও ত্রিশূলী নদী। বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা, তিব্বতের হিমালয় অঞ্চলে বরফধস বা শক্তিশালী ভূমিধসের কারণে কোনো প্রাকৃতিক হিমবাহ হ্রদ ভেঙে জমে থাকা কোটি কোটি লিটার পানি হঠাৎ নিচে নেমে আসে।ক্ষয়ক্ষতির চিত্র ও উদ্ধার পরিস্থিতি:হতাহতের খবর: এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বহু…
আপনারা যারা মক্কার বর্তমান ইমামের ফতোয়া বা বক্তব্য উদ্ধৃত করে মীলাদুন্নবী ﷺ-এর বিরোধিতা করে পোস্ট করছেন, তাদের কাছে একটি বিষয় জানতে চাই— মক্কার পূর্ববর্তী ইমাম ও বিশিষ্ট আলেমদের লিখিত কিতাবে মীলাদুন্নবী ﷺ সম্পর্কে কী লেখা আছে, সেটিও কি আপনারা দেখেছেন? মক্কার বিখ্যাত মুহাদ্দিস ও ফকিহ শাইখ আল্লামা আল-সাইয়্যিদ মুহাম্মদ ইবনে আলাভী আল-মালিকী (রহ.) তাঁর পিতা শাইখ আলাভী ইবনে আব্বাস আল-মালিকী (রহ.)-এর ইন্তেকালের পর ১৯৭১ খ্রিস্টাব্দে (১৩৯১ হিজরি) মক্কার মসজিদে হারামে শিক্ষকতা ও ইমামতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৭১ থেকে ১৯৮৩ খ্রিস্টাব্দ (১৪০৩ হিজরি) পর্যন্ত মসজিদে হারামে দরস ও ইমামতির দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে বিভিন্ন নীতিগত পরিবর্তনের কারণে মসজিদে হারামে…
বিশেষ প্রতিনিধি,ওমান: পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মানবিক দৃষ্টিভঙ্গি ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে প্রতি বছরই বিভিন্ন সাজাপ্রাপ্ত কারাবন্দিদের বিশেষ রাজকীয় ক্ষমা প্রদর্শন করে থাকেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। সুলতানের এই রাজকীয় ক্ষমার বদৌলতে বিগত কয়েক বছরে ওমানের বিভিন্ন কারাগারে থাকা ১,৫০০-এরও বেশি দেশি-বিদেশি বন্দি মুক্ত আকাশ ও স্বজনদের কাছে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন।ওমানের সরকারি বার্তা সংস্থা (ONA) এবং রয়্যাল ওমান পুলিশ (ROP)-এর তথ্যের ভিত্তিতে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ও ওমানি সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করে সংবাদটি তৈরি করা হয়েছে।গত কয়েক বছরে বন্দি মুক্তির রাজকীয় পরিসংখ্যান বছরমোট মুক্তিপ্রাপ্ত বন্দিবিশেষ বিবরণপ্রধান তথ্যসূত্র (Sources)২০২৬৪৫৯ জনওমানি ও প্রবাসী বন্দিদের তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দেওয়া হয়।Oman…
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ মাহফিল সফল, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও তালামিযে ইসলামিয়া, কমলগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আগামী ৩১ আগস্ট ২০২৬ ইং পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে এ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলের সার্বিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সোমবার (২৪ আগস্ট) বাদ মাগরিব কমলগঞ্জ পৌর আল ইসলাহ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আবদুল জলিলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আল…
আফজাল হোসেন রুমেল :বাংলাদেশের সুগন্ধি শিল্পে আগর-আতরের সমার্থক নাম মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর। শতবর্ষেরও বেশি সময় ধরে গড়ে ওঠা এই শিল্প আজ দেশের অন্যতম সম্ভাবনাময় উচ্চমূল্যের প্রাকৃতিক রপ্তানি খাত। পাথারিয়া পাহাড়ঘেরা এই জনপদে উৎপাদিত আগর কাঠ, আগর তেল বা ‘উদ’ এবং আতর দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ, জাপান ও দক্ষিণ কোরিয়ার বাজারে সমাদৃত। বৈশ্বিক বাজারে প্রাকৃতিক সুগন্ধির চাহিদা ধারাবাহিকভাবে বাড়লেও সেই তুলনায় বড়লেখার আগর-আতর শিল্পের প্রাতিষ্ঠানিক বিকাশ, প্রযুক্তিগত আধুনিকায়ন, মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক বিপণন এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। সংশ্লিষ্টদের মতে, যথাযথ নীতিসহায়তা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে এই শিল্প দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চমূল্যের রপ্তানি খাতে পরিণত হতে পারে।…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তকিপুর মসজিদ থেকে তাজপুর বাজার পর্যন্ত সড়কের পাশে থাকা ৪৩৪টি গাছ নিলামে বিক্রির পর কেটে নেওয়ার ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে নিলাম প্রক্রিয়া শুরু হলেও চলতি বছরের ১০ আগস্ট গাছগুলো কাটার কার্যক্রম বাস্তবায়ন করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, সড়ক প্রশস্তকরণ কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সড়কের পাশে বন বিভাগের চিহ্নিত ৪৩৪টি গাছ নিলামে তোলা হয়। নিলামে সুনামগঞ্জের আলী ইমাম আল মাহমুদ সুমন ১৩ লাখ ৪০ হাজার টাকায় গাছগুলো কিনে নেন। সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুর রহমান স্বাক্ষরিত কার্যাদেশে উল্লেখ করা হয়েছে, নিলাম থেকে প্রাপ্ত অর্থের মধ্যে উপকারভোগীরা…