Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
নিজস্ব প্রতিবেদক: সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে আটকের খবর ছড়িয়ে পড়েছে। তবে তাঁর আটকের বিষয়টি এখনো নিশ্চিত করেনি পুলিশ। স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া খবরে বলা হচ্ছে, সোমবার (২৪ আগস্ট) ভোরে কয়েকজনের সহায়তায় দনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় বিজিবি সদস্যরা মিসবাহ উদ্দিন সিরাজকে আটক করেন। তবে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সেলিম জানিয়েছেন, বিভিন্ন মাধ্যমে এমন খবর পাওয়ার পর বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলেও আটকের বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি আপাতত গুজব বলেই মনে হচ্ছে…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার): হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস (বিরতিহীন) ও এসএমএস বাস সার্ভিস কর্তৃপক্ষের দ্বন্দ্বের কারণে শ্রীমঙ্গলে বিরতিহীন বাসের যাত্রাবিরতি বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মিরপুরগামী সাধারণ যাত্রীরা। অবিলম্বে শ্রীমঙ্গল শহরে এই বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবিতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে স্থানীয় সর্বস্তরের জনগণ ও ভুক্তভোগী যাত্রীদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।সংগীতশিল্পী মো. তারেক ইকবাল চৌধুরীর সঞ্চালনায় ও অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নীহার রঞ্জন দেবনাথের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন:কমরেড সৈয়দ আমিরুজ্জামান (সম্পাদক, আরপি নিউজ)মিতালী দত্ত (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান)মো. কাওছার ইকবাল (সাধারণ সম্পাদক, সুজন, শ্রীমঙ্গল)সৈয়দ ছায়েদ…
শ্রীমঙ্গল প্রতিনিধি: শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী ও উৎসাহিত করতে শ্রীমঙ্গলে ‘বই পড়া উৎসব ২০২৬’-এর বই পড়ায় উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও মনাই উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক মো. জিয়াউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী বলেন, বই মানুষের মনন ও মানসিকতা গড়ে তোলে। তাই শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, বিজ্ঞান, ইতিহাস, ভ্রমণসহ নানা ধরনের বই পড়ার…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে নিয়তি রানী দেব (৬৫) নামে এক বৃদ্ধা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।তিনি শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের মৃত কানু দেবের স্ত্রী।স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, নিয়তি রানীর সঙ্গে তাঁর দুই ছেলে ও পুত্রবধূদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয়াদি নিয়ে মনোমালিন্য চলছিল। এর জেরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে স্থানীয়দের একাংশের দাবি।এরই একপর্যায়ে রোববার বিকালে নিজ ঘরে ওই বৃদ্ধা বিষপান করেন বলে অভিযোগ পাওয়া যায়। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী এক শিশু ছাত্রকে (৯) প্রায় এক মাস ধরে বলাৎকার (যৌন নির্যাতন) ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি শ্রীমঙ্গলের সুনগইড় গ্রামের রফিক মিয়া ও সফিনা বেগমের ছেলে। রোববার (২৩ আগস্ট) বিকেল আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিন্দুরখান রোডস্থ জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসা থেকে তাকে আটক করে। অভিযানে শ্রীমঙ্গল থানার এসআই মুহিবুর রহমান, এসআই হারুনুর রশিদ, এসআই বাবলা, এসআই আনিস ও এসআই পারভেজ উপস্থিত ছিলেন। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি প্রায় এক মাস ধরে ওই শিক্ষকের বিরুদ্ধে বলাৎকার (যৌন…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি, র্যাব ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় অবৈধ পণ্য পাচারের তথ্যের পরিপ্রেক্ষিতে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। এ সময় জেলা প্রশাসনের পক্ষে শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে জব্দ করা মালামালের…
বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার: পবিত্র মিলাদ শরীফে ‘ইয়া নবী সালাম আলাইকা’ পাঠ করে দাঁড়িয়ে কিয়াম আদায়ের অভিযোগে মৌলভীবাজার মডেল মসজিদের ইমাম মাওলানা শাহ আলমের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় মৌলভীবাজারের জগন্নাথপুর এলাকাবাসীর ব্যানারে মডেল মসজিদ সংলগ্ন সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা ইমাম মাওলানা শাহ আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেন। বক্তব্যের একপর্যায়ে ‘কী ফিতনা সৃষ্টি করেছেন’—এমন প্রশ্নের জবাবে আন্দোলনকারীদের এক বক্তা বলেন, মাওলানা শাহ আলম মিলাদ শরীফ পরিচালনা করেছেন এবং সেখানে দাঁড়িয়ে ‘ইয়া নবী সালাম আলাইকা’ পাঠ করে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর প্রতি সালাম নিবেদন ও…
নিউইয়র্ক থেকে: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না এবং নতুন করে কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতেও দেওয়া হবে না। মানুষের অধিকার আদায়ে রাজপথ ও সংসদে জামায়াতে ইসলামী ভূমিকা রাখবে বলেও জানান তিনি। বুধবার (২০ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন (কোবা) আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং ইয়র্ক বাংলার সম্পাদক রশীদ আহমদের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। শুরুতে কোরআন তেলাওয়াত…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২২ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা তাজ উদ্দিন তাজুর অব্যাহতির সিদ্ধান্তকে ‘অন্যায় ও একপেশে’ আখ্যা দিয়ে তা পুনর্বিবেচনার দাবি জানান। তাঁদের দাবি, তাজ উদ্দিন তাজু দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। বক্তারা…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওয়ালিয়া বেগম (২৬) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। গত ১৭ আগস্ট ২০২৬, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ভূনবীর এলাকার বাসা থেকে বাজারে যাওয়ার কথা বলে পায়ে হেঁটে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবার সূত্রে জানা যায়, ওইদিন সকালে বাজারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন ওয়ালিয়া বেগম। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় নিখোঁজ তরুণীর পিতা মো. বারিক মিয়া ১৭ আগস্ট শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-১০৫৬। নিখোঁজ ওয়ালিয়া বেগমের পিতা মো. বারিক মিয়া…