Author: amarsylhet

দরূদ-সালামের মিছিলে আপত্তি, কিন্তু হুমকির মিছিলে ছাড়? বিরোধীদের দ্বিমুখী নীতির মুখোশ উন্মোচন ​“আল্লাহ যাকে হেদায়েত দান করেন, তাকে বিভ্রান্ত করার কেউ নেই; আর তিনি যাকে গোমরাহ করেন, তাকে পথ দেখাবারও কেউ নেই।” — (আল-কুরআন) ​পবিত্র কুরআনের এই শাশ্বত ও অমিয় বাণীকে পাথেয় করে আমাদের আজকের মূল আলোচনা। রহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ ﷺ-এর জগতে শুভাগমন সমগ্র সৃষ্টিজগতের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ও পরম আনন্দের ঘটনা। কুরআন, সুন্নাহ, যুক্তি, ইতিহাস ও উসুলে হাদিসের আলোকে সুমহান এই আশেকে রাসুল দর্শনের সত্যতা এবং বিরোধীদের উত্থাপিত যাবতীয় আপত্তির অকাট্য ও প্রজ্ঞাপূর্ণ জবাব নিচে ধারাবাহিকভাবে তুলে ধরা হলো: ​১. উৎসের শুদ্ধতা ও আত্মিক সংবেদনশীলতা ​কৃষিবিজ্ঞানের শাশ্বত নিয়ম—সুস্থ-সবল গাছ…

Read More

​হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি এলাকা থেকে মাটির নিচে লুকিয়ে রাখা ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাতে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। ​হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১৯৭৮ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার…

Read More

বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল: শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে নিয়মবহির্ভূত ও অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সদ্য অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলাম (তাজু)।বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুপুরে শহরের স্টেশন রোডস্থ ‘গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট’ কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের শুরুতে মোহাম্মদ তাজুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং পরবর্তীতে তার পক্ষে সেলিম মাহমুদ মূল লিখিত বক্তব্যটি পাঠ করেন।লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ২০০৫ সাল থেকে দলের কঠিন সময়ে সক্রিয় থেকে তিনি শ্রীমঙ্গল উপজেলা বিএনপিকে সুসংগঠিত করতে ভূমিকা রেখেছেন। এর ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি ২০২৪ তারিখে মৌলভীবাজার…

Read More

কাওছার ইকবাল: মৌলভীবাজারের বড়লেখায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চালু হয়েছে নারীর নেতৃত্বে পরিচালিত পরিবেশবান্ধব চক্ষু সেবাকেন্দ্র ‘বড়লেখা উইমেন-লেড গ্রিন ভিশন সেন্টার’। দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় প্রতিষ্ঠিত কেন্দ্রটি সম্পূর্ণ সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালিত হবে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল আলম মাহবুব, বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি ফর দ্য ব্লাইন্ড (বিএনএসবি) মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ মাহবুব এবং অরবিস ইন্টারন্যাশনালের প্রকল্প ব্যবস্থাপক শফিকুল ইসলাম। এছাড়া অরবিস হংকং থেকে আসা একটি শিক্ষার্থী প্রতিনিধিদলও অনুষ্ঠানে অংশ নেয়। সংশ্লিষ্টরা জানান, বড়লেখা উপজেলার…

Read More

কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রতিনিধি: যুক্তরাজ্যভিত্তিক শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কায়েস আজিজকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুন টিটুকে সাধারণ সম্পাদক করে ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৫ আগস্ট লন্ডনে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত সংগঠনের নির্বাহী সদস্যরা দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাধারণ সভা ও নির্বাচনটি শ্রীমঙ্গল প্রবাসীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। সভায় সংগঠনের সভাপতি বিগত বছরের কার্যক্রমের পর্যালোচনা ও প্রতিবেদন উপস্থাপন করেন। পাশাপাশি ট্রেজারার সংগঠনের আর্থিক কর্মকাণ্ড ও আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব তুলে…

Read More

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি প্রতিবেশী রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রবিউল আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু। রবিউল ইসলাম ওরফে রবি নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার শিকদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে আয়োজিত ‘মিলাদ অলিম্পিয়াড সিজন-০২’-এর প্রচারণার অংশ হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ ও দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিলাদ অলিম্পিয়াড আয়োজক কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আয়োজক কমিটির পক্ষ থেকে মিলাদ অলিম্পিয়াডের উদ্দেশ্য, কার্যক্রম, প্রতিযোগিতার কাঠামো এবং শিক্ষার্থীদের মাঝে হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, আদর্শ ও সিরাতচর্চা বিস্তারে এ আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় অলিম্পিয়াডের বিভিন্ন বিষয় নিয়েও ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আবু তালেব বলেন, ‘মিলাদ অলিম্পিয়াড’ একটি যুগোপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। বর্তমান প্রজন্ম, বিশেষ করে কিশোর-তরুণদের কাছে হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, আদর্শ ও…

Read More

বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিতে ব্যবহারের অভিযোগে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে উপজেলার বিরাহিমপুর এলাকার জোড়াপুল সংলগ্ন একটি গলিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকার রাসেল মিয়া (২৬), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কড়ানগর এলাকার সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গলের পূর্বাশা এলাকার জুয়েল মিয়া (২৮) এবং সিন্দুরখাঁন রোড এলাকার রাসেল আহমেদ (৩০)। পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, রাত্রিকালীন কিলো ডিউটির সময় পুলিশ খবর পায়, একটি প্রাইভেটকারে করে ৪-৫ জন ব্যক্তি…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মরম আলী ওই গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সকাল ১১টার দিকে বাবনগাঁও গ্রামের তাজুল ইসলামের ২০ মাস বয়সী মেয়ে তাবাসুম জান্নাতকে তার বসতঘরে নিয়ে যায় মরম আলী। এজাহারে অভিযোগ করা হয়েছে, সেখানে একটি চৌকির ওপর শিশুটিকে শুইয়ে তার পরনের কাপড় খুলে ধর্ষণ করে সে। এ সময় শিশুটির মা ঝুমা আক্তার ঘটনাস্থলে গিয়ে মরম…

Read More

​মৌলভীবাজার প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে ও গোপন ভোটের মাধ্যমে মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কাজী মাওলানা মুজিবুর রহমান সভাপতি এবং কাজী মাওলানা মুহিউসসুন্নাহ আজমী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। ​গত শনিবার (১৫ আগস্ট ২০২৬) নির্বাচন প্রক্রিয়া শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। গোপন ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় উপস্থিত কাজীগণ নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে উষ্ণ অভিনন্দন জানান। ​নির্বাচন পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী এ কে এম বদরুল হক। ​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত…

Read More