Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে আব্দুল হক (৬৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহতের ডান কানের লতি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ও স্বজনদের প্রাথমিক ধারণা, তাঁকে হত্যা করে লাশ বাড়ির পাশের জঙ্গলে ফেলে রাখা হতে পারে। নিহত আব্দুল হক পূর্ব শংকরপুর গ্রামের মৃত সোয়াব আলীর ছেলে। তিনি দাসেরবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ওই ওয়ার্ড থেকে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে নির্বাচনে তিনি পরাজিত হন। পুলিশ, স্বজন…
নাম, ঐতিহ্য, অনুদান ও শরয়ী বিবেচনা মসজিদ শুধু ইট-পাথরের একটি স্থাপনা নয়; এটি তাওহিদের কেন্দ্র, সালাতের স্থান, কুরআন ও সুন্নাহর শিক্ষা বিস্তারের প্রতিষ্ঠান এবং মুসলিম সমাজের ঐক্য ও ভ্রাতৃত্বের অন্যতম আশ্রয়স্থল। ১৯২৮ সালে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল জামে মসজিদ প্রায় এক শতাব্দী ধরে স্থানীয় মুসলমানদের ধর্মীয়, সামাজিক ও ঐতিহাসিক জীবনের সঙ্গে সম্পৃক্ত। ফলে এর নাম পরিবর্তনের প্রশ্নটি নিছক একটি নাম বদলের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে শরিয়তের দৃষ্টিতে নামের বিধান, তাওহিদ ও রেসালাতের শিক্ষা, ঐতিহাসিক পরিচয়, ভৌগোলিক বাস্তবতা, আর্থিক সহায়তা এবং সামাজিক সম্প্রীতির প্রশ্ন। সম্প্রতি মসজিদের উন্নয়নের জন্য সরকারি পর্যায় থেকে আর্থিক সহায়তার ঘোষণা এবং একই সময়ে প্রচলিত নাম পরিবর্তনের প্রস্তাব…
চিন্ময় দাশ, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় এক নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে শাল্লা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বিএনপি নেতা ও স্থানীয় সাবেক শিক্ষক মোঃ আব্দুল করিম।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ আব্দুল করিম জানান, শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া মন্নানপুর গ্রামের শিশুদের শিক্ষার মান উন্নয়নে তাঁর বাবা জীবিত থাকা অবস্থায় ‘মন্নানপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা’ প্রতিষ্ঠার জন্য ০.৪২ একর (৪২ শতাংশ) জমি দান করেন। তবে মাদরাসা পরিচালনা কমিটি জমি পেলেও নিজস্ব ভিটি তৈরি করেনি। প্রায় ৬-৭ বছর আগে দাপ্তরিক কাজের সুবিধার্থে করিমের…
নড়াইল প্রতিনিধি: কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ পাওয়া গেলে ডোপ টেস্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, কোনো পুলিশ সদস্য মাদক কারবারে আশ্রয়-প্রশ্রয় দিলে কিংবা মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। তিনি…
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা—অভিজ্ঞ, পরীক্ষিত ও তৃণমূলভিত্তিক কোনো নেতাকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা। সেই প্রত্যাশার কেন্দ্রে উঠে এসেছে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনের নাম। দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তার সমর্থকদের একটি অংশ তাকে মন্ত্রিসভায় দেখতে চান। ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা। এ আসনের রাজনৈতিক ইতিহাসও বেশ বৈচিত্র্যময়। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা এখানে জয়লাভ করেছেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কলিম…
নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামপাশায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে আধ্যাত্মিক সাধক, মরমি কবি, লেখক ও গবেষক হযরত আল্লামা শাহ ইয়াছিন (রহ.)-এর একমাত্র খলিফা ওলিয়ে কামিল হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী, ভক্তবৃন্দ, আশেকান ও জাকেরানদের উপস্থিতিতে রামপাশায় হযরত শাহ আজম (রহ.)-এর নিজ বাড়িতে ১৩ আগষ্ট রাত সাড়ে ৯টায় এ তাযকিয়াতী ও রুহানি মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন হযরত শাহ আজম (রহ.)-এর সুযোগ্য নাতি হযরত মাওলানা কাজী মুহিউচ্ছুন্নাহ আজমী। মাহফিলের কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে দালাইলুল খাইরাত, খতমে হিজবুল বাহার, জিকির-আজকার, কাসিদা ও আধ্যাত্মিক সংগীত…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি অর্থবছরের মধ্যে ৫টি সিটি কর্পোরেশনসহ দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল প্রেসক্লাবের উন্নয়নে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে প্রেসক্লাবের উন্নয়নে ভবিষ্যতেও তাঁর সহযোগিতা ও দৃষ্টি থাকবে বলে আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজান রহমান, জেলা…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরে ‘বড় ভাই’ বলে সম্বোধন না করাকে কেন্দ্র করে হাসান আহমদ (১৫) নামে এক মাদরাসাছাত্রের শ্বাসনালি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ওই কিশোরকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠানো হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আহত হাসান শহরের টাউন কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যদের ভাষ্য, বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহর থেকে বাড়ি ফেরার…
হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের শ্রীমঙ্গলে যাত্রাবিরতি বন্ধ: জনদুর্ভোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রতিনিধি:হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিস শ্রীমঙ্গল শহরে যাত্রাবিরতি না দেওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী যাত্রী ও সর্বস্তরের জনগণ। একটি পরিবহন-সংক্রান্ত বিরোধের কারণে শ্রীমঙ্গলবাসী কেন গণপরিবহন সুবিধা থেকে বঞ্চিত হবেন—এমন প্রশ্ন তুলে অবিলম্বে শ্রীমঙ্গল শহরে ওই বাস সার্ভিসের পূর্বের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) শ্রীমঙ্গলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগীতশিল্পী, সোশ্যাল ওয়ার্কার ও স্থানীয় বাসিন্দা মো. তারেক ইকবাল চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহার রঞ্জন দেবনাথ সাবেক পুলিশ পরিদর্শক ও হবিগঞ্জ ঐক্য উন্নয়ন…
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে সুফিসাধক, ওলিয়ে কামিল হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭তম ওফাত বার্ষিকী (মৃত্যুবার্ষিকী) উপলক্ষে আজ ১৩ আগস্ট (বৃহস্পতিবার) তাঁর নিজ বাড়িস্থিত মাজার শরিফে উরুসে আউলিয়া ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার রেলওয়ে স্টেশন সংলগ্ন রামপাশা (আংশিক) গ্রামে নিজ বাড়িস্থিত মাজার প্রাঙ্গণে আজ দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে এই উরস ও ইছালে ছাওয়াব মাহফিল উদযাপিত হবে।সংক্ষিপ্ত জীবনী ও ইসলামের খেদমত:আরিফ বিল্লাহ হযরত শাহ আজম (রহ.) ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের লক্ষ্মীপুর গ্রাম নিবাসী পীরে কামিল, সুফি সাধক ও মরমী কবি হযরত আল্লামা শাহ ইয়াসিন (রহ.)-এর একমাত্র খলিফা। তিনি ১৮৯৬ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। ৩৩…