Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিতে ব্যবহারের অভিযোগে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে উপজেলার বিরাহিমপুর এলাকার জোড়াপুল সংলগ্ন একটি গলিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকার রাসেল মিয়া (২৬), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কড়ানগর এলাকার সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গলের পূর্বাশা এলাকার জুয়েল মিয়া (২৮) এবং সিন্দুরখাঁন রোড এলাকার রাসেল আহমেদ (৩০)। পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, রাত্রিকালীন কিলো ডিউটির সময় পুলিশ খবর পায়, একটি প্রাইভেটকারে করে ৪-৫ জন ব্যক্তি…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মরম আলী ওই গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সকাল ১১টার দিকে বাবনগাঁও গ্রামের তাজুল ইসলামের ২০ মাস বয়সী মেয়ে তাবাসুম জান্নাতকে তার বসতঘরে নিয়ে যায় মরম আলী। এজাহারে অভিযোগ করা হয়েছে, সেখানে একটি চৌকির ওপর শিশুটিকে শুইয়ে তার পরনের কাপড় খুলে ধর্ষণ করে সে। এ সময় শিশুটির মা ঝুমা আক্তার ঘটনাস্থলে গিয়ে মরম…
মৌলভীবাজার প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে ও গোপন ভোটের মাধ্যমে মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কাজী মাওলানা মুজিবুর রহমান সভাপতি এবং কাজী মাওলানা মুহিউসসুন্নাহ আজমী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। গত শনিবার (১৫ আগস্ট ২০২৬) নির্বাচন প্রক্রিয়া শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। গোপন ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় উপস্থিত কাজীগণ নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে উষ্ণ অভিনন্দন জানান। নির্বাচন পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী এ কে এম বদরুল হক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত…
কাওছার ইকবাল: মৌলভীবাজারের কৃতি সন্তান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কবি ও সমাজসেবক কবি শহীদ সাগ্নিক (প্রকৃত নাম: আব্দুস শহীদ) আজ জীবনযুদ্ধে কঠিন সময় পার করছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তিনি প্রায় এক বছর ধরে শয্যাশায়ী। তাঁর নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের ব্যয় বহন করা বর্তমানে পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ১৯৪৮ সালের ১২ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন শহীদ সাগ্নিক। শিক্ষকতার পাশাপাশি তিনি কবিতা ও সাহিত্যচর্চায় যুক্ত ছিলেন। তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে। সমাজের বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন। ১৯৬৫ সালের সেপ্টেম্বরে শমসেরনগর রামচিজ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু।…
কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৮৩০ কোটি ৪৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, উচ্চ বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার করা হয়। সরাইল রিজিয়ন সদর দপ্তরের অধীন সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লা ও ময়মনসিংহ সেক্টরের বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। বিজিবি জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ চারটি সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…
কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গল শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ’দলের একটি মহলের অন্যায্য ও কাউন্সিল ছাড়াই পকেট কমিটি গঠনের উদ্দেশ্যে এই অব্যাহতি দেওয়া হয়েছ’, এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মীরা।১৭ আগস্ট সোমবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।বিক্ষোভ সমাবেশ থেকে দলের নেতাকর্মী ও সমর্থকরা পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এর মধ্যে…
আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন, যারা নিজেদের অত্যন্ত বিবেকবান, নীতিবান ও নিরপেক্ষ বলে পরিচয় দিতে ভালোবাসেন। কিন্তু একটু গভীরে তাকালেই দেখা যায়—তাদের বিবেকেরও যেন দল, পক্ষ ও পছন্দ-অপছন্দ আছে। নিজের লোকের অন্যায় তাদের চোখে যুক্তিসঙ্গত; প্রতিপক্ষের সামান্য ভুলও তাদের কাছে মহাঅপরাধ। এটি প্রকৃত বিবেক নয়। এটি সুবিধাবাদী বিবেকের অভিনয়। প্রকৃত বিবেকের সবচেয়ে বড় পরিচয় হলো—সে নিজের পক্ষের অন্যায় দেখেও অন্ধ থাকে না এবং প্রতিপক্ষের ন্যায়কে ঘৃণা করতে শেখে না। সত্য যদি নিজের বিপক্ষে যায়, তবুও সত্যকে সত্য বলার যে নৈতিক সাহস—সেখানেই বিবেকের প্রকৃত পরীক্ষা। কিন্তু আমাদের সমাজে এর বিপরীত একটি প্রবণতা ক্রমেই শক্তিশালী হচ্ছে। কেউ কেউ নিজেদের রাজনৈতিক দল,…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিউলি তাঁতি (৩৪) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার কালিঘাট চা-বাগানের স্টিলব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে এবং চিকিৎসার জন্য নেওয়ার পথে একই দিন তাঁর মৃত্যু হয়। নিহত শিউলি তাঁতি শ্রীমঙ্গল উপজেলার কেজুরিছড়া চা-বাগানের বাসিন্দা। তাঁর বাবার বাড়ি কালিঘাট চা-বাগানে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে শিউলি তাঁর স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে চিকিৎসকের পরামর্শ নিতে যান। চিকিৎসকের কাছ থেকে সেবা শেষে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে কেজুরিছড়া চা-বাগানের বাড়িতে ফিরছিলেন তিনি। পথে কালিঘাট চা-বাগানের স্টিলব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে…
সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে আপন ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা ও পুলিশে বিচার চাওয়ায় কলিম উল্লাহ (৫৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের আপন বড় ভাই ছয়ফুল্লাহ এবং অভিযুক্ত ভাতিজার পরিবারের সদস্যরা এ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মূল ঘটনা ও সালিস ব্যর্থতা: গত ১২ আগস্ট কলিম উল্লাহর ১৮ বছর বয়সী মেয়েকে তার আপন চাচাতো ভাই জুবের আহমদ (১৮/২১) ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে এলাকায় স্থানীয়ভাবে একাধিকবার সালিসের উদ্যোগ নেওয়া হলেও বিচার পাওয়া যায়নি; উল্টো অভিযুক্ত পরিবার জুবেরকে গোপনে অন্যত্র বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করে। কোনো উপায় না দেখে ১৫ আগস্ট (শনিবার) দুপুরে কলিম উল্লাহ ও…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার সন্ধ্যায় কালাপুর বাজারে ৩নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটার ও এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী মোঃ সোনা মিয়া। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ৩নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের জন্য একটি সুপরিচিত ও সুবিধাজনক ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি তারা জানতে পেরেছেন যে, এই কেন্দ্রটি পরিবর্তন করে উত্তর কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ভোটারদের জন্য পৃথক কেন্দ্র করার প্রস্তাব করা হয়েছে।বক্তারা…