Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে হামলা ও অপহরণচেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে যুবকের সংবাদ সম্মেলন

    October 26, 2026

    তরুণ আইনজীবীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন সাইদুল

    October 26, 2026

    ঝটিকা মিছিলে যোগ দিতে এসে ছাত্রদলের হাতে আটক ২ ছাত্রলীগ কর্মী

    October 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, October 26
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে হামলা ও অপহরণচেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে যুবকের সংবাদ সম্মেলন
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে হামলা ও অপহরণচেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে যুবকের সংবাদ সম্মেলন

    amarsylhetBy amarsylhetOctober 26, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ এলাকার কিছু যুবকের বিরুদ্ধে হামলা ও অপহরণচেষ্টার অভিযোগ তুলে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন মো. মোজাহিদুল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় তিনি শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক আহমেদ জাহিদ ও ৭নং ওয়ার্ড কমিটির সভাপতি ফারদিন ইসলাম পিয়ালসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
    সোমবার (২৬ অক্টোবর) শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব অভিযোগ করেন তিনি। মোজাহিদুল ইসলাম জানান, তিনি বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবং সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
    লিখিত বক্তব্যে মোজাহিদুল ইসলাম দাবি করেন, গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৯টার দিকে তিনি শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে ফারদিন ইসলাম পিয়ালসহ ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে বাঁশ বাজারের দিকে টেনে নেওয়ার চেষ্টা করা হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এবং তাঁর ফুফাতো বোনের স্বামী মো. ইউসুফ এগিয়ে এলে হামলাকারীরা তাঁকে অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা চালায়। পরে তিনি চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে নেমে কোনোমতে আত্মরক্ষা করেন।
    সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো ঘটনার দিকনির্দেশনা দেন শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক আহমেদ জাহিদ এবং মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন। এ ছাড়া ঘটনার পর থেকে তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
    বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে মোজাহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ পুলিশের আইজিপিসহ ঊর্ধ্বতন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

    সম্পাদকীয় নোট: সংবাদের তথ্যসমূহ সংবাদ সম্মেলনে উপস্থাপিত লিখিত বক্তব্যের আলোকে প্রস্তুত করা হয়েছে। এতে আনীত অভিযোগসমূহ সম্পূর্ণ সংবাদ পরিচালনাকারীর নিরপেক্ষ অবস্থান বজায় রেখে উপস্থাপন করা হলো। অভিযুক্তদের বক্তব্য বা পুলিশের তদন্ত সাপেক্ষে হালনাগাদ তথ্য পরবর্তী সংবাদে যুক্ত করা হবে।

    যুবকের শ্রীমঙ্গলে সংবাদ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ঝটিকা মিছিলে যোগ দিতে এসে ছাত্রদলের হাতে আটক ২ ছাত্রলীগ কর্মী

    October 26, 2026

    শ্রীমঙ্গলে কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১ জন নিহত, আহত ৪

    October 25, 2026

    শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতরসহ আহত ৫

    October 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে হামলা ও অপহরণচেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে যুবকের সংবাদ সম্মেলন

    By amarsylhetOctober 26, 20260
    Uncategorized

    তরুণ আইনজীবীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন সাইদুল

    By amarsylhetOctober 26, 20260
    আইন-শৃঙ্খলা

    ঝটিকা মিছিলে যোগ দিতে এসে ছাত্রদলের হাতে আটক ২ ছাত্রলীগ কর্মী

    By amarsylhetOctober 26, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.