Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শার্শায় চাঁদা না দেওয়ায় ৪ ব্যক্তিকে কুপিয়ে জখম: অভিযুক্ত তোতার বিরুদ্ধে একাধিক মামলা

    November 15, 2026

    ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

    November 15, 2026

    উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর প্রতীক বরাদ্দ

    November 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১ জন নিহত, আহত ৪
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১ জন নিহত, আহত ৪

    amarsylhetBy amarsylhetOctober 25, 2026Updated:October 25, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুমিত দেব (বাপ্পি) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
    আজ রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল থানাধীন শাহজীবাজার এলাকার উত্তরসড়ক ব্র্যাক অফিসের সামনে পাকা রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে।
    নিহত সুমিত দেব (বাপ্পি) শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের সুবোধ দেবের ছেলে। তিনি একটি সিকিউরিটি কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
    সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রীমঙ্গলগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-১৩-২০৯৯) সাথে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশার (মৌলভীবাজার-থ-১২-৫৩০২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক ও যাত্রী এবং সিএনজির যাত্রীসহ মোট ৫ জন গুরুতর আহত হন।
    আহত অন্য ব্যক্তিরা হলেন— মো. রেজাউল ইসলাম (২৫), তারেক (২২), রাজু (২৩) এবং ইয়াকুব আলী (৪০)।
    দুর্ঘটনার খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সুমিত দেব (বাপ্পি)-সহ আশঙ্কাজনক অবস্থায় থাকা আহতদের মৌলভীবাজার সদর ২৭৫/২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন, যেখানে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সুমিত দেবের মৃত্যু হয়।
    সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ জানান, দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল ও সৎকারের আইনি প্রক্রিয়াসহ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

    একজন কার নিহত শ্রীমঙ্গলে সংঘর্ষে সিএনজি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শার্শায় চাঁদা না দেওয়ায় ৪ ব্যক্তিকে কুপিয়ে জখম: অভিযুক্ত তোতার বিরুদ্ধে একাধিক মামলা

    November 15, 2026

    ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

    November 15, 2026

    উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর প্রতীক বরাদ্দ

    November 15, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    শার্শায় চাঁদা না দেওয়ায় ৪ ব্যক্তিকে কুপিয়ে জখম: অভিযুক্ত তোতার বিরুদ্ধে একাধিক মামলা

    By amarsylhetNovember 15, 20260
    আইন-শৃঙ্খলা

    ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

    By amarsylhetNovember 15, 20260
    মৌলভীবাজার

    উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর প্রতীক বরাদ্দ

    By amarsylhetNovember 15, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.