Author: amarsylhet

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি অর্থবছরের মধ্যে ৫টি সিটি কর্পোরেশনসহ দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল প্রেসক্লাবের উন্নয়নে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে প্রেসক্লাবের উন্নয়নে ভবিষ্যতেও তাঁর সহযোগিতা ও দৃষ্টি থাকবে বলে আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজান রহমান, জেলা…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরে ‘বড় ভাই’ বলে সম্বোধন না করাকে কেন্দ্র করে হাসান আহমদ (১৫) নামে এক মাদরাসাছাত্রের শ্বাসনালি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ওই কিশোরকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠানো হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আহত হাসান শহরের টাউন কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যদের ভাষ্য, বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহর থেকে বাড়ি ফেরার…

Read More

হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের শ্রীমঙ্গলে যাত্রাবিরতি বন্ধ: জনদুর্ভোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রতিনিধি:হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিস শ্রীমঙ্গল শহরে যাত্রাবিরতি না দেওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী যাত্রী ও সর্বস্তরের জনগণ। একটি পরিবহন-সংক্রান্ত বিরোধের কারণে শ্রীমঙ্গলবাসী কেন গণপরিবহন সুবিধা থেকে বঞ্চিত হবেন—এমন প্রশ্ন তুলে অবিলম্বে শ্রীমঙ্গল শহরে ওই বাস সার্ভিসের পূর্বের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) শ্রীমঙ্গলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগীতশিল্পী, সোশ্যাল ওয়ার্কার ও স্থানীয় বাসিন্দা মো. তারেক ইকবাল চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহার রঞ্জন দেবনাথ সাবেক পুলিশ পরিদর্শক ও হবিগঞ্জ ঐক্য উন্নয়ন…

Read More

​কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে সুফিসাধক, ওলিয়ে কামিল হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭তম ওফাত বার্ষিকী (মৃত্যুবার্ষিকী) উপলক্ষে আজ ১৩ আগস্ট (বৃহস্পতিবার) তাঁর নিজ বাড়িস্থিত মাজার শরিফে উরুসে আউলিয়া ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।​কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার রেলওয়ে স্টেশন সংলগ্ন রামপাশা (আংশিক) গ্রামে নিজ বাড়িস্থিত মাজার প্রাঙ্গণে আজ দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে এই উরস ও ইছালে ছাওয়াব মাহফিল উদযাপিত হবে।​সংক্ষিপ্ত জীবনী ও ইসলামের খেদমত:​আরিফ বিল্লাহ হযরত শাহ আজম (রহ.) ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের লক্ষ্মীপুর গ্রাম নিবাসী পীরে কামিল, সুফি সাধক ও মরমী কবি হযরত আল্লামা শাহ ইয়াসিন (রহ.)-এর একমাত্র খলিফা। তিনি ১৮৯৬ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। ৩৩…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে নিজের দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগে কামরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পারিবারিক অশান্তির জেরে সন্তানদের সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশের খালে ফেলে হত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন অভিযুক্ত কামরুল।বুধবার (১২ আগস্ট) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার।ঘটনার বিবরণপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের মধুপুর এলাকার বাসিন্দা কামরুল ইসলাম তাঁর দুই সন্তান—মোহাদ্দিছ মিয়া (৭) ও তুলনা আক্তারকে (৪) নিয়ে বাড়ি থেকে বের হন। সে সময় সন্তানদের মা আফরোজা বেগম (২৫) গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন।এরপর থেকে…

Read More

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় ঘরের ভেতর ঢুকে একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে সিলেট মহানগর আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী এবং তাঁদের গৃহপরিচারিকা রয়েছেন। চাঞ্চল্যকর এই ট্রিপল মার্ডারের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বাবুল (৪০) নামের এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহতদের পরিচয়১. মো. আব্দুস সাত্তার (৯০): সিলেট মহানগর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এবং বিশিষ্ট…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিএনপি নেতা আব্দুন নুরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভাতগাঁও ও দোলারবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকার শত শত মানুষ এতে অংশ নেন। মঙ্গলবার বিকেলে ভাতগাঁও ইউনিয়নের আনুজানি পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে হামলার প্রতিবাদে নানা স্লোগান দেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। শাহ জামালের সভাপতিত্বে এবং আলীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শিক্ষক হামিদুর রহমান, গোলাম কিবরিয়া, আব্দুল আলী, আরজু মিয়া মেম্বার, আব্দুল…

Read More

এম সামছুল ইসলাম, জুড়ী: মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ী গ্রামে প্রথমবারের মতো মাচা পদ্ধতিতে অমৌসুমে তরমুজ চাষ করে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই কৃষক—সিরাজুল ইসলাম ও সাইদুল ইসলাম। প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে উন্নত প্রযুক্তিতে তরমুজ চাষ করে তারা স্থানীয় কৃষকদের মাঝেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। দুই কৃষকের জমিতে চাষ করা হয়েছে বীজ পাতা কোম্পানির ‘সূর্যডিম’ এবং লালতীর কোম্পানির ‘ল্যানফে’ জাতের তরমুজ। আকর্ষণীয় রঙ, উন্নত মান ও সুস্বাদের কারণে জাত দুটির বাজারে চাহিদা রয়েছে। ফলে উৎপাদিত তরমুজ সহজেই বাজারজাত করা যাচ্ছে এবং ভালো দাম পাওয়ার আশা করছেন কৃষকরা। কৃষক সিরাজুল ইসলাম জানান, উপজেলা কৃষি অফিসের কারিগরি সহযোগিতা নিয়ে তিনি…

Read More

আনোয়ার হোসেন রনি, ছাতক থেকে: সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের উদ্যোগে ছাতক উপজেলা পরিষদে নতুন ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পরিদর্শন কক্ষটির উদ্বোধন করেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই পরিদর্শন কক্ষের মাধ্যমে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের মধ্যে যোগাযোগ ও মতবিনিময় আরও সহজ হবে। পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড, নাগরিক সমস্যা…

Read More

ছাত্রমৈত্রীর ইতিহাসে প্রথম নারী সভাপতি ইয়াতুননেসা রুমা, সম্পাদক ফাহিম শুভ্র প্রেস বিজ্ঞপ্তি | ১২ আগস্ট ২০২৬ বাংলাদেশ ছাত্রমৈত্রীর ইতিহাসে প্রথমবারের মতো নারী সভাপতি নির্বাচিত হয়েছেন ইয়াতুননেসা রুমা। গত ৯ আগস্ট অনুষ্ঠিত সংগঠনটির ২২তম জাতীয় কাউন্সিলে তিনি সভাপতি নির্বাচিত হন। একই কাউন্সিলে ফাহিম মুনতাসির ফয়সাল শুভ্রকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ২২তম জাতীয় কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ২৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ, ওহিদুর রহমান ওহি, সুমাইয়া পারভিন, সাব্বির মোড়ল ও আরাফাত হোসেন শাওন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আলী রকি। সাংগঠনিক সম্পাদক হিসেবে সানিউর রহমান, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক অনিক দেওয়ান, সাহিত্য, সাংস্কৃতিক…

Read More