Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ​বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

    October 17, 2026

    জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৫

    October 17, 2026

    শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশনে এসআরবি-৯ সিইও: “শঙ্কামুক্ত পরিবেশে দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা”

    October 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 17
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৫
    সর্বশেষ

    জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৫

    amarsylhetBy amarsylhetOctober 17, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email


    ​জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাস বয়সী এক শিশু এবং এক বাস চালক নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
    ​শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বিরাইমারা ব্রিজ ও ফেরিঘাট সংলগ্ন লক্ষ্মীপ্রসাদ পূর্ব এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
    ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের বিরাইমারা এলাকায় জাফলংগামী ও সিলেটগামী দুটি প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির চার যাত্রী আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত তিন মাস বয়সী শিশু আয়াতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু আয়াত সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাসানুজ্জামানের সন্তান।
    ​এর কিছু আগে, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে একই মহাসড়কের ফেরিঘাট সংলগ্ন লক্ষ্মীপ্রসাদ পূর্ব এলাকায় জাফলংগামী একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-১৮৪৯) এবং সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২২-৭৫০১) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ তিনজন গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বাসের চালক হাসান প্রামানিক (৪০) মারা যান। নিহত হাসান প্রামানিকের বাড়ি রাজবাড়ী জেলায়।
    ​দুর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
    ​ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, পৃথক দুটি দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

    জৈন্তাপুর দুর্ঘটনা সড়ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ​বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

    October 17, 2026

    শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশনে এসআরবি-৯ সিইও: “শঙ্কামুক্ত পরিবেশে দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা”

    October 17, 2026

    ​সিসিক পরিচ্ছন্নতা কর্মী হৃদয় হত্যার প্রতিবাদ,ঘাতকদের ফাঁসি ও ক্ষতিপূরণের দাবি

    October 16, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    ​বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

    By amarsylhetOctober 17, 20260
    সর্বশেষ

    জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৫

    By amarsylhetOctober 17, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশনে এসআরবি-৯ সিইও: “শঙ্কামুক্ত পরিবেশে দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা”

    By amarsylhetOctober 17, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.