Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ​সিসিক পরিচ্ছন্নতা কর্মী হৃদয় হত্যার প্রতিবাদ,ঘাতকদের ফাঁসি ও ক্ষতিপূরণের দাবি

    October 16, 2026

    ​ছাতকে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

    October 16, 2026

    কুমিল্লা সীমান্তে আটক ২ পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    October 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, October 16
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ​ছাতকে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
    সর্বশেষ

    ​ছাতকে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

    amarsylhetBy amarsylhetOctober 16, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ​ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং স্বাস্থ্যসম্মত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
    ​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ছাতক পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় পৌরসভা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
    ​পরে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহি উদ্দিন।
    ​সভায় বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন এবং পৌর প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মালেক প্রমুখ।
    ​বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বহুলাংশে কমানো সম্ভব।
    ​তারা আরও বলেন, পরিচ্ছন্নতা কেবল ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয় নয়, এটি পরিবার ও জনস্বাস্থ্যের সাথেও নিবিড়ভাবে জড়িত। তাই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    ​ছাতকে জাতীয় দিবস বিশ্ব মাস স্যানিটেশন হাত ধোয়া
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ​সিসিক পরিচ্ছন্নতা কর্মী হৃদয় হত্যার প্রতিবাদ,ঘাতকদের ফাঁসি ও ক্ষতিপূরণের দাবি

    October 16, 2026

    কুমিল্লা সীমান্তে আটক ২ পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    October 16, 2026

    দৃষ্টিপ্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

    October 16, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    ​সিসিক পরিচ্ছন্নতা কর্মী হৃদয় হত্যার প্রতিবাদ,ঘাতকদের ফাঁসি ও ক্ষতিপূরণের দাবি

    By amarsylhetOctober 16, 20260
    সর্বশেষ

    ​ছাতকে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

    By amarsylhetOctober 16, 20260
    বাংলাদেশ

    কুমিল্লা সীমান্তে আটক ২ পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    By amarsylhetOctober 16, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.