জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সিদ্ধান্তে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনুকে একক প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
সভায় জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুলসহ পূর্ব জুড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদক ও শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করায় মতিউর রহমান চুনু দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
