Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    জালালাবাদ গ্যাস এলাকায় আগামী ৪ থেকে ৭ নভেম্বর গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে

    November 2, 2026

    কৃষি ও কৃষকের উন্নয়নেই দেশের সমৃদ্ধি: এমপি মিলন

    November 1, 2026

    বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ, আফিয়া মাসুমা পেল এ গ্রেড

    November 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, November 2
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ, আফিয়া মাসুমা পেল এ গ্রেড
    সর্বশেষ

    বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ, আফিয়া মাসুমা পেল এ গ্রেড

    amarsylhetBy amarsylhetNovember 1, 2026Updated:November 1, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বেনাপোল প্রতিনিধি: বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল বেনাপোলের আফিয়া মাসুমা। হৃদরোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর শোক বুকে ধারণ করেই বসেছিল পরীক্ষার হলে। জীবনের এমন কঠিন ও শোকাবহ পরিস্থিতি পেরিয়ে সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এ গ্রেড অর্জন করেছে সে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের পাশাপাশি বিরাজ করছে আবেগঘন পরিবেশ।

    শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, যশোরের শার্শা উপজেলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ গ্রেড পেয়েছে আফিয়া মাসুমা।

    মাসুমা বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের প্রয়াত আব্দুস সামাদের ছোট মেয়ে। তার বাবা আব্দুস সামাদ (৬৫) ছিলেন বেনাপোলের মেসার্স তাজমহল ট্রান্সপোর্ট ও হাজী মুছা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী। তিনি একজন বিশিষ্ট আমদানিকারক হিসেবেও পরিচিত ছিলেন।

    পরিবার ও কলেজ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই সন্ধ্যায় বাড়িতে স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন আব্দুস সামাদ। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাতে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। পরদিন সকালে চলছিল দাফনের প্রস্তুতি। এমন শোকাবহ পরিস্থিতির মধ্যেই বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যায় আফিয়া মাসুমা। বেনাপোল কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয় তার পরীক্ষা।

    মেয়ের পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে বাবার দাফনের সময় পিছিয়ে দেওয়া হয়েছিল। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে বাবার দাফনে অংশ নেয় মাসুমা। বাবাকে শেষবারের মতো বিদায় জানানোর আকুতি বুকে নিয়েই সে পরীক্ষার হলে গিয়েছিল। পরবর্তী পরীক্ষাগুলোও বাবাকে হারানোর গভীর শোকের মধ্যেই শেষ করে।

    ফলাফল প্রকাশের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে আফিয়া মাসুমা বলে, “বাবা সব সময় চাইতেন আমি ভালো ফলাফল করি। পরীক্ষার সময় বাবাকে হারানো আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। কিন্তু বাবার স্বপ্ন পূরণের কথা ভেবেই নিজেকে সামলে পরীক্ষায় অংশ নিয়েছিলাম। আমি আরও ভালো ফলাফল করতে পারতাম। পরীক্ষার খাতায় লিখতে গিয়ে বারবার মৃত বাবার মুখটা ভেসে আসছিল। বাবা বেঁচে থাকলে আমার এই ফলাফল দেখে খুব খুশি হতেন।”

    সে আরও জানায়, সবার কাছে বাবার জন্য দোয়া চায়। পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে যেন সবার মুখ উজ্জ্বল করতে পারে, সে জন্যও দোয়া কামনা করেছে।

    শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ মো. হাসানউজ্জামান জানান, মাসুমা শুরু থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। সে ভালো ফলাফল করবে, এমন প্রত্যাশা শিক্ষকদের ছিল। পরীক্ষা চলাকালে বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেওয়ার মধ্য দিয়ে সে অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছে।

    তিনি বলেন, ব্যক্তিগত জীবনের এত বড় শোক সামলে পরীক্ষায় অংশ নিয়ে এ গ্রেড অর্জন করায় আমরা সবাই খুশি। বাবার মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে সে জিপিএ-৫ অর্জন করতে পারত বলে আমাদের বিশ্বাস। ভবিষ্যতেও মাসুমা সাফল্যের স্বাক্ষর রাখবে বলে আমরা আশাবাদী।

    শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বাবাকে হারানো যে কারও জন্য অত্যন্ত কষ্টের। সেই শোক বুকে নিয়েও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে মাসুমার ভালো ফলাফল অর্জন অত্যন্ত আনন্দের সংবাদ। উপজেলা প্রশাসন এই মেধাবী শিক্ষার্থীর পাশে থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তার পরিবার সহযোগিতা চাইলে সর্বোচ্চ সহায়তা করা হবে।

    বাবাকে হারানোর গভীর শোকের মধ্যেও শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিয়ে এ গ্রেড অর্জন করেছে আফিয়া মাসুমা। তার এই সাফল্য শুধু পরিবারের জন্যই নয়, এলাকার শিক্ষার্থীদের জন্যও হয়ে উঠেছে সাহস, অধ্যবসায় ও মানসিক দৃঢ়তার এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।

    আফিয়া এইচএসসি মরদেহ মাসুমা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জালালাবাদ গ্যাস এলাকায় আগামী ৪ থেকে ৭ নভেম্বর গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে

    November 2, 2026

    কৃষি ও কৃষকের উন্নয়নেই দেশের সমৃদ্ধি: এমপি মিলন

    November 1, 2026

    সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার ক্যাম্পেইন অনুষ্ঠিত

    October 31, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    জালালাবাদ গ্যাস এলাকায় আগামী ৪ থেকে ৭ নভেম্বর গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে

    By amarsylhetNovember 2, 20260
    রাজনীতি

    কৃষি ও কৃষকের উন্নয়নেই দেশের সমৃদ্ধি: এমপি মিলন

    By amarsylhetNovember 1, 20260
    সর্বশেষ

    বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ, আফিয়া মাসুমা পেল এ গ্রেড

    By amarsylhetNovember 1, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.