Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের আপডেট নিউজ

    November 5, 2026

    মাদকের বিরুদ্ধে সংবাদ, আড়ালে মাদকের কারবার? (তৃতীয় পর্ব)

    November 5, 2026

    বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২০২৬: মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ কার্যক্রম শুরু

    November 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 5
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » মৌলভীবাজারে পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত অনুষ্ঠানে সকল ওসিদের প্রতি নির্দেশনা
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত অনুষ্ঠানে সকল ওসিদের প্রতি নির্দেশনা

    amarsylhetBy amarsylhetNovember 5, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আসন্ন শীত মৌসুমে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি নিশ্চিত করতে জেলার সব থানার অফিসার ইনচার্জদের (ওসি) নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।

    বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তিনি এ নির্দেশনা দেন।

    সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।

    সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও সেসব সমাধানের উপায় এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রেখে জনসাধারণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান এবং পুলিশের প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

    সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জেলার সব ইউনিটকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। বিশেষ করে আসন্ন শীত মৌসুমে চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

    একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা রোধে গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশনা দেন তিনি।

    সভা শেষে অক্টোবর ২০২৬ মাসের কর্মদক্ষতা ও পেশাগত সাফল্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়।

    শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন একই থানার এসআই ওবায়দুল্লাহ। শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা নির্বাচিত হন জুড়ী ট্রাফিক বিভাগের টিএসআই মোঃ আলাউদ্দিন এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন সদর মডেল থানার এএসআই মোঃ রানা মিয়া।

    এছাড়া বিভিন্ন মামলার তদন্তে বিশেষ সাফল্য, আসামি গ্রেপ্তার, চোরাই মালামাল ও আলামত উদ্ধার এবং আসামিদের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বড়লেখা থানার এসআই শফিকুল ইসলাম, শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ পারভেজ ভূইয়া ও সদর থানার এসআই আশরাফুল আলম চৌধুরীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

    অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএমসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    ওসিদের নির্দেশনা প্রতি মৌলভীবাজার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের আপডেট নিউজ

    November 5, 2026

    মাদকের বিরুদ্ধে সংবাদ, আড়ালে মাদকের কারবার? (তৃতীয় পর্ব)

    November 5, 2026

    বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২০২৬: মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ কার্যক্রম শুরু

    November 5, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের আপডেট নিউজ

    By amarsylhetNovember 5, 20260
    বাংলাদেশ

    মাদকের বিরুদ্ধে সংবাদ, আড়ালে মাদকের কারবার? (তৃতীয় পর্ব)

    By amarsylhetNovember 5, 20260
    মৌলভীবাজার

    বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২০২৬: মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ কার্যক্রম শুরু

    By amarsylhetNovember 5, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.