Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের আপডেট নিউজ

    November 5, 2026

    মাদকের বিরুদ্ধে সংবাদ, আড়ালে মাদকের কারবার? (তৃতীয় পর্ব)

    November 5, 2026

    বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২০২৬: মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ কার্যক্রম শুরু

    November 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 5
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের আপডেট নিউজ
    বাংলাদেশ

    বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের আপডেট নিউজ

    amarsylhetBy amarsylhetNovember 5, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- বি-৭৭) এর ঘোষিত নির্বাচনী তফসিল-২০২৬ অনুযায়ী ইউনিয়নটির বিভিন্ন স্তরের নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান-এর তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
    নির্বাচনী তফসিল সূত্রে জানা যায়, সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম ০৫/১১/২০২৬ ও ০৬/১১/২০২৬ খ্রি. তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার (প্রতিদিন সকাল ১০:০০ টা হতে বিকাল ০৩:০০ টা পর্যন্ত) অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি, সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন ফরম গ্রহণ করা হচ্ছে ০৫/১১/২০২৬ খ্রি., ০৬/১১/২০২৬ খ্রি. ও ০৯/১১/২০২৬ খ্রি. তারিখ বৃহস্পতিবার, শুক্রবার ও সোমবার (প্রতিদিন সকাল ১০:০০ টা হতে বিকাল ০৩:০০ টা পর্যন্ত)।
    শ্রীমঙ্গল উপজেলায় মনোনয়ন ফরম বিতরণের আপডেট চিত্র:
    চলমান এই কার্যক্রমে শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন পদের বিপরীতে মনোনয়ন ফরম বিতরণের চিত্র নিচে তুলে ধরা হলো:
    * বাগান পঞ্চায়েত/প্রাথমিক কার্যকরী পরিষদ: ১০৩টি
    * ভ্যালি (বালিশিরা) কার্যকরী পরিষদ: ০২টি
    * কেন্দ্রীয় কার্যকরী পরিষদ (সভাপতি মণ্ডলী): ০২ জন
    * কেন্দ্রীয় কার্যকরী পরিষদ (সম্পাদক মণ্ডলী): ০৩ জন
    পঞ্চায়েত কমিটি প্রাথমিক কার্যকরী পরিষদ, ভ্যালি কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের এই নির্বাচনকে কেন্দ্র করে চা শ্রমিক ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
    নির্বাচনী তফসিলের অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
    * মনোনয়ন পত্র বাছাই: ১০/২০২৬ খ্রি. তারিখ মঙ্গলবার সকাল ১০:০০ টা হতে বিকাল ০৪:০০ টা পর্যন্ত এবং ১১/১১/২০২৬ খ্রি. তারিখ বুধবার সকাল ১০:০০ টা হতে বেলা ০১:০০ টা পর্যন্ত।
    * প্যানেল ভিত্তিক খসড়া প্রার্থী তালিকা প্রকাশ: ১১/১১/২০২৬ খ্রি. তারিখ বুধবার বিকাল ০৫:০০ টার মধ্যে।
    * বাতিলকৃত মনোনয়ন পত্রের উপর আপীল ও শুনানী: ১২/১১/২০২৬ খ্রি. তারিখ বৃহস্পতিবার সকাল ১০:০০ টা হতে বিকাল ০৪:০০ টা পর্যন্ত।
    * মনোনয়ন প্রত্যাহার: ১৩/১১/২০২৬ খ্রি. তারিখ শুক্রবার বিকাল ০৩:০০ টার মধ্যে।
    * প্যানেল ভিত্তিক চূড়ান্ত তালিকা প্রকাশ: ১৪/১১/২০২৬ খ্রি. তারিখ শনিবার সকাল ১১:০০ টা।
    * প্যানেল ভিত্তিক প্রার্থীদের প্রতীক বরাদ্দ: ১৪/১১/২০২৬ খ্রি. তারিখ শনিবার বেলা ০২:০০ টা হতে বিকাল ০৪:০০ টা এবং ১৫/১১/২০২৬ খ্রি. তারিখ রবিবার সকাল ১০:০০ টা হতে ০৪:০০ টা পর্যন্ত।
    * গোপন ব্যালটে ভোট গ্রহণ: ২৮/১১/২০২৬ খ্রি. (১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ) তারিখ শনিবার সকাল ৮:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটগ্রহণ সমাপ্তির পর ভোট গণনা শুরু হবে।

    উল্লেখ্য শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান উপরোক্ত তথ্যগুলো নিশ্চিত করেছেন।

    ইউনিয়নের চা শ্রমিক বাংলাদেশ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মাদকের বিরুদ্ধে সংবাদ, আড়ালে মাদকের কারবার? (তৃতীয় পর্ব)

    November 5, 2026

    বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২০২৬: মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ কার্যক্রম শুরু

    November 5, 2026

    মৌলভীবাজারে পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত অনুষ্ঠানে সকল ওসিদের প্রতি নির্দেশনা

    November 5, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের আপডেট নিউজ

    By amarsylhetNovember 5, 20260
    বাংলাদেশ

    মাদকের বিরুদ্ধে সংবাদ, আড়ালে মাদকের কারবার? (তৃতীয় পর্ব)

    By amarsylhetNovember 5, 20260
    মৌলভীবাজার

    বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২০২৬: মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ কার্যক্রম শুরু

    By amarsylhetNovember 5, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.