নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- বি-৭৭) এর ঘোষিত নির্বাচনী তফসিল-২০২৬ অনুযায়ী ইউনিয়নটির বিভিন্ন স্তরের নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।
নির্বাচনী তফসিল সূত্রে জানা যায়, সহকারী রিটার্নিং অফিসার তথা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (যেমন: শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমানসহ অন্যান্য সংশ্লিষ্ট এলাকার সহকারী রিটার্নিং অফিসারগণ) কর্তৃক মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম ০৫/১১/২০২৬ ও ০৬/১১/২০২৬ খ্রি. তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার (প্রতিদিন সকাল ১০:০০ টা হতে বিকাল ০৩:০০ টা পর্যন্ত) অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি, সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন ফরম গ্রহণ করা হচ্ছে ০৫/১১/২০২৬ খ্রি., ০৬/১১/২০২৬ খ্রি. ও ০৯/১১/২০২৬ খ্রি. তারিখ বৃহস্পতিবার, শুক্রবার ও সোমবার (প্রতিদিন সকাল ১০:০০ টা হতে বিকাল ০৩:০০ টা পর্যন্ত)।
পঞ্চায়েত কমিটি প্রাথমিক কার্যকরী পরিষদ, ভ্যালি কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচনী তফসিলের অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
- মনোনয়ন পত্র বাছাই: ১০/১১/২০২৬ খ্রি. তারিখ মঙ্গলবার সকাল ১০:০০ টা হতে বিকাল ০৪:০০ টা পর্যন্ত এবং ১১/১১/২০২৬ খ্রি. তারিখ বুধবার সকাল ১০:০০ টা হতে বেলা ০১:০০ টা পর্যন্ত।
- প্যানেল ভিত্তিক খসড়া প্রার্থী তালিকা প্রকাশ: ১১/১১/২০২৬ খ্রি. তারিখ বুধবার বিকাল ০৫:০০ টার মধ্যে।
- বাতিলকৃত মনোনয়ন পত্রের উপর আপীল ও শুনানী: ১২/১১/২০২৬ খ্রি. তারিখ বৃহস্পতিবার সকাল ১০:০০ টা হতে বিকাল ০৪:০০ টা পর্যন্ত।
- মনোনয়ন প্রত্যাহার: ১৩/১১/২০২৬ খ্রি. তারিখ শুক্রবার বিকাল ০৩:০০ টার মধ্যে।
- প্যানেল ভিত্তিক চূড়ান্ত তালিকা প্রকাশ: ১৪/১১/২০২৬ খ্রি. তারিখ শনিবার সকাল ১১:০০ টা।
- প্যানেল ভিত্তিক প্রার্থীদের প্রতীক বরাদ্দ: ১৪/১১/২০২৬ খ্রি. তারিখ শনিবার বেলা ০২:০০ টা হতে বিকাল ০৪:০০ টা এবং ১৫/১১/২০২৬ খ্রি. তারিখ রবিবার সকাল ১০:০০ টা হতে ০৪:০০ টা পর্যন্ত।
- গোপন ব্যালটে ভোট গ্রহণ: ২৮/১১/২০২৬ খ্রি. (১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ) তারিখ শনিবার সকাল ৮:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটগ্রহণ সমাপ্তির পর ভোট গণনা শুরু হবে।
