Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ঘাতক ছেলে পলাতক

    November 7, 2026

    মৌলভীবাজারে প্রধান শিক্ষককে পিটানোর অভিযোগে সহকারী শিক্ষক জসিম সাময়িক বরখাস্ত

    November 7, 2026

    হবিগঞ্জে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার কনডেনসেট চুরি: সাবেক ইউপি সদস্যসহ চক্রের বিরুদ্ধে মামলা

    November 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » মৌলভীবাজারে প্রধান শিক্ষককে পিটানোর অভিযোগে সহকারী শিক্ষক জসিম সাময়িক বরখাস্ত
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে প্রধান শিক্ষককে পিটানোর অভিযোগে সহকারী শিক্ষক জসিম সাময়িক বরখাস্ত

    amarsylhetBy amarsylhetNovember 7, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কক্ষেই এক প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
    বরখাস্ত হওয়া মো. জসিম উদ্দিন সদর উপজেলার মিঠারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হকের অফিসকক্ষে এই অনভিপ্রেত ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত প্রধান শিক্ষক মিঞা মোহাম্মদ শহীদুল রহমান বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান স্বাক্ষরিত গত ৫ নভেম্বরের অফিস আদেশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় একই উপজেলার দামিয়া আব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া মোহাম্মদ শহীদুর রহমান (মিঞা মোহাম্মদ শহীদুল রহমান) ওই অফিসকক্ষে উপস্থিত ছিলেন। এ সময় সহকারী শিক্ষক জসিম উদ্দিন তাঁর উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন এবং একপর্যায়ে চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করেন। হামলায় প্রধান শিক্ষক রক্তাক্ত অবস্থায় অফিসকক্ষের মেঝেতে লুটিয়ে পড়েন।
    অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, ওই সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক ও সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত শিক্ষক মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
    পদোন্নতি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হামলা:
    প্রাথমিক শিক্ষা অফিস ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, সম্প্রতি প্রধান শিক্ষক মিঞা মোহাম্মদ শহীদুল রহমানের সাথে সহকারী শিক্ষক জসিম উদ্দিনের পদোন্নতি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ক্ষিপ্ত হয়ে এই হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ঘটনার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হাসান আহত প্রধান শিক্ষককে দেখতে হাসপাতালে যান এবং এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করে তীব্র নিন্দা জানান।
    এদিকে অভিযুক্ত শিক্ষকের এই কর্মকাণ্ডকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিধিমালাটির ১২(১) ধারা অনুযায়ী অভিযুক্ত শিক্ষক মো. জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

    অফিস ​প্রধান ​মৌলভীবাজার শিক্ষক সদর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ঘাতক ছেলে পলাতক

    November 7, 2026

    হবিগঞ্জে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার কনডেনসেট চুরি: সাবেক ইউপি সদস্যসহ চক্রের বিরুদ্ধে মামলা

    November 6, 2026

    ছাতকে মদসহ ২ জন এবং পরোয়ানাভুক্ত আরও ২ জনসহ মোট আটক ৪

    November 6, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ঘাতক ছেলে পলাতক

    By amarsylhetNovember 7, 20260
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে প্রধান শিক্ষককে পিটানোর অভিযোগে সহকারী শিক্ষক জসিম সাময়িক বরখাস্ত

    By amarsylhetNovember 7, 20260
    সর্বশেষ

    হবিগঞ্জে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার কনডেনসেট চুরি: সাবেক ইউপি সদস্যসহ চক্রের বিরুদ্ধে মামলা

    By amarsylhetNovember 6, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.