Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    কমলগঞ্জে তালামীযে ইসলামিয়া ৭নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন: সভাপতি আরাফ, সম্পাদক নোমান

    November 8, 2026

    শার্শায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা

    November 8, 2026

    ছাতকের ভাতগাঁও ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে গড়তে চান প্রার্থী এস এম ছমরু মিয়া

    November 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 8
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ছাতকের ভাতগাঁও ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে গড়তে চান প্রার্থী এস এম ছমরু মিয়া
    সর্বশেষ

    ছাতকের ভাতগাঁও ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে গড়তে চান প্রার্থী এস এম ছমরু মিয়া

    amarsylhetBy amarsylhetNovember 8, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email


    আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
    সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী ভাতগাঁও ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক শিক্ষক এস এম ছমরু মিয়া। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
    শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে এক চায়ের আড্ডায় তিনি নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকা নিয়ে তাঁর উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
    ভাতগাঁও ইউনিয়নের জালিয়া গ্রামের বাসিন্দা এস এম ছমরু মিয়া বলেন, “এই ইউনিয়নেই আমার জন্ম ও বেড়ে ওঠা। জীবনের দীর্ঘ সময় কেটেছে এই মাটিতে। ভাতগাঁও ইউনিয়নের মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এলাকার গুণী ব্যক্তি, জনপ্রতিনিধি ও সমাজসেবকদের কর্মকাণ্ড আমাকে জনসেবায় অনুপ্রাণিত করেছে।”
    তিনি আরও বলেন, ইউনিয়নের মুরব্বিদের পরামর্শ, যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে সামগ্রিক উন্নয়ন সম্ভব। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগব্যবস্থা ও বাসস্থানসহ মৌলিক চাহিদা পূরণকে তিনি অগ্রাধিকার দিতে চান।
    দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে ছমরু মিয়া জানান, ভাতগাঁও ইউনিয়ন শিক্ষার দিক দিয়ে এখনো পিছিয়ে রয়েছে। তাই শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার সুযোগ বাড়াতে তিনি বিশেষভাবে কাজ করবেন।
    তিনি বলেন, “স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলেও ছাতক উপজেলার ঐতিহ্যবাহী ভাতগাঁও ইউনিয়ন নানা দিক থেকে অবহেলিত। নির্বাচিত হলে ইউনিয়নে সুশাসন, সামাজিক ন্যায়বিচার, নাগরিক অধিকার ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করব। পাশাপাশি মাদক, জুয়া, বাল্যবিবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।”
    নিজের রাজনৈতিক পরিচয় উল্লেখ করে তিনি বলেন, ২০১৬ সালের নির্বাচনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে দলমত-নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাঁকে সমর্থন ও সহযোগিতা করায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান। এবার স্বতন্ত্র প্রতীকে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকলেও তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
    উল্লেখ্য, এস এম ছমরু মিয়া বর্তমানে অ্যাডভোকেট বজলুর রশীদ উচ্চ বিদ্যালয় (জালিয়া)-এর সভাপতি, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং ছাতক সমিতি সিলেট-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, বর্ণালী সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও ইশাখপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক এবং ভাতগাঁও আইডিয়াল কলেজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।
    নির্বাচনী প্রস্তুতি সভা:
    এদিকে নির্বাচন উপলক্ষে গত শুক্রবার রাতে এবং শনিবার দুপুরে পৃথক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ছাতারপই জামে মসজিদের সামনে আনোয়ার খানের সভাপতিত্বে ও আবুল কাশেম কাজল খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন—সাদক আলী, ফটিক মিয়া, জিতু মিয়া, ইউসুফ খান, আনচার মিয়া, ফজলু খান, শহিদ খান, আবুল ইসলাম, আজাদ মিয়া, ইছন খান, শফিক মিয়া, আজাদ খান, লেটু খান, খুজন মিয়া, সুজাত মিয়াসহ আরও অনেকে।
    অন্যদিকে শনিবার দুপুরে শক্তিগাঁও (গোবিন্দবাজার) এলাকায় বাবুল মিয়ার সভাপতিত্বে ও রসিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত অপর এক সভায় বক্তব্য রাখেন—আব্দুল মন্নান মুক্তি, আব্দুল কবির, আব্দুল হাকিম, আয়না মিয়া, রিপন মিয়া, কুটি মিয়া, রাশিদুল, আবুল কাশেম, সুন্দর আলী, ইরন মিয়া, হোসেন আহমদ, সুজাত মিয়া, সেলু মিয়া ও লিলু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    ইউপি নির্বাচন এস এম ছমরু মিয়া চেয়ারম্যান প্রার্থী ছাতক ছাতক বিএনপি ছাতক সংবাদ জালিয়া গ্রাম নির্বাচনী সভা ভাতগাঁও ইউনিয়ন সুনামগঞ্জ সুনামগঞ্জ সংবাদ স্থানীয় সরকার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    কমলগঞ্জে তালামীযে ইসলামিয়া ৭নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন: সভাপতি আরাফ, সম্পাদক নোমান

    November 8, 2026

    শার্শায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা

    November 8, 2026

    শ্রীমঙ্গলে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন উদ্যমে চালু হলো ‘সম্রাট ফিলিং স্টেশন’

    November 7, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    কমলগঞ্জে তালামীযে ইসলামিয়া ৭নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন: সভাপতি আরাফ, সম্পাদক নোমান

    By amarsylhetNovember 8, 20260
    বাংলাদেশ

    শার্শায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা

    By amarsylhetNovember 8, 20260
    সর্বশেষ

    ছাতকের ভাতগাঁও ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে গড়তে চান প্রার্থী এস এম ছমরু মিয়া

    By amarsylhetNovember 8, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.