কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের আওতাধীন ৭নং ওয়ার্ড শাখার ২০২৬-২৭ সেশনের নতুন কাউন্সিল সম্পন্ন হয়েছে।
গত ৬ নভেম্বর (শুক্রবার) বাদ মাগরিব বনগাঁও বায়তুন নূর জামে মসজিদে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কমলগঞ্জ সদর ইউনিয়ন শাখার সভাপতি মো. নাজিম উদ্দিন এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক সাহেদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কমলগঞ্জ সদর ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি ইমন আহমদ, সহ-প্রচার সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, অর্থ সম্পাদক হাফিজ মুজাম্মিল আহমদ, সহ-অফিস সম্পাদক মান্না আহমদ এবং বনগাঁও বায়তুন নূর জামে মসজিদের ইমাম আরজান আলী ও পশ্চিম ভেড়াছড়া জামে মসজিদের ইমাম জসিম উদ্দিন।
কাউন্সিল শেষে আরাফ আহমদকে সভাপতি, মো. রেদওয়ান আহমদ নোমানকে সাধারণ সম্পাদক এবং রবিন আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩২ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন:
- সহ-সভাপতি: শাহিন আহমদ, মুজাক্কির আহমদ
- সহ-সাধারণ সম্পাদক: আরমান হোসেন, রোহান আহমদ
- সহ-সাংগঠনিক সম্পাদক: আবদুল্লাহ আল-দুহা
- প্রচার সম্পাদক: আমিনুল ইসলাম | সহ-প্রচার সম্পাদক: ইফতি হাসান
- অর্থ সম্পাদক: আরাফাত রহমান
- অফিস সম্পাদক: আলিক মিয়া | সহ-অফিস সম্পাদক: ফাহিম আহমদ
- প্রশিক্ষণ সম্পাদক: তাহমিদ আহমদ | সহ-প্রশিক্ষণ সম্পাদক: রায়হান ইসলাম
- শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক: রাতুল মিয়া | সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক: রবিউল ইসলাম
- তথ্য ও প্রযুক্তি সম্পাদক: হুসাইন আহমদ | সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আবদুল্লাহ বিন মামুন
কার্যনির্বাহী সদস্যরা হলেন:
মাছুম আহমদ, জুনাইদ আহমদ, মুহিন মিয়া, মুহাইমিন আহমদ, মাহবুবুর রহমান, রবিউল ইসলাম, মাহিদ ইসলাম, মাহিদ হাসান, পারভেজ হোসেন, রুমন আহমদ, সজিব আহমদ, কামরুল ইসলাম, জিহাদ হোসেন ও রুহান হোসেন।
