বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত রাজনৈতিক ও সামরিক পটপরিবর্তন, সিপাহি-জনতার ঐতিহাসিক ঐক্য এবং রাষ্ট্রীয় ক্ষমতার রূপান্তরের ঘটনাকে কেন্দ্র করে দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে। বক্তারা দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমিন বিশ্বাস, শার্শা পল্লী বিদ্যুতের ডিজিএম দেবাশীষ কুমার ভট্টাচার্য, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক এবং শার্শা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীবৃন্দ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
