Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শার্শায় চাঁদা না দেওয়ায় ৪ ব্যক্তিকে কুপিয়ে জখম: অভিযুক্ত তোতার বিরুদ্ধে একাধিক মামলা

    November 15, 2026

    ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

    November 15, 2026

    উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর প্রতীক বরাদ্দ

    November 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২
    আইন-শৃঙ্খলা

    ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

    amarsylhetBy amarsylhetNovember 15, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ​ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে এক নাশকতা মামলার এজাহারনামীয় আসামি এবং অপরজন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি।
    ​গত রোববার (১৫ নভেম্বর) সকালে ছাতক থানার পুলিশ নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে। পরে বিকেলে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
    ​গ্রেপ্তারকৃতরা হলেন—ছাতক থানার ১৬ নম্বর মামলার আসামি জহিরুল ইসলাম (৩২)। তিনি উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আয়নাকান্দি গ্রামের মৃত সোনাপর আলীর ছেলে। অপরজন তারেকুল ইসলাম হাসান (১৭), তিনি ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের আনছারুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি জামুরাইল গ্রামে বসবাস করছেন।
    ​পুলিশ সূত্রে জানা যায়, জহিরুল ইসলামের বিরুদ্ধে ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারাসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারায় মামলা রয়েছে। গত ৯ আগস্ট ২০২৬ তারিখে ছাতক থানায় মামলাটি রুজু করা হয়। এছাড়া তারেকুল ইসলাম হাসানের বিরুদ্ধে আদালতের সুনির্দিষ্ট গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
    ​এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরছেন—এমন বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করে গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
    ​ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পৃথক অভিযানে দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    আসামিসহ ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার ২ ছাতক পুলিশ নিষিদ্ধ সংগঠন নেতা পৃথক অভিযান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শার্শায় চাঁদা না দেওয়ায় ৪ ব্যক্তিকে কুপিয়ে জখম: অভিযুক্ত তোতার বিরুদ্ধে একাধিক মামলা

    November 15, 2026

    উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর প্রতীক বরাদ্দ

    November 15, 2026

    বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

    November 14, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    শার্শায় চাঁদা না দেওয়ায় ৪ ব্যক্তিকে কুপিয়ে জখম: অভিযুক্ত তোতার বিরুদ্ধে একাধিক মামলা

    By amarsylhetNovember 15, 20260
    আইন-শৃঙ্খলা

    ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

    By amarsylhetNovember 15, 20260
    মৌলভীবাজার

    উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর প্রতীক বরাদ্দ

    By amarsylhetNovember 15, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.