নিজস্ব প্রতিবেদক: আশিকানে রাসুলের দ্বীনি সংগঠন ‘দাওয়াতে ইসলামী’-এর উদ্যোগে রাজধানী ঢাকায় তিন দিনব্যাপী সুন্নাতে ভরা ইজতেমার আয়োজন করা হয়েছে।
সময়সূচি:
আগামী ১৮, ১৯ ও ২০ নভেম্বর ২০২৬ (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) এই ইজতেমা অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর বুধবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে।
স্থান:
উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশন সংলগ্ন মাঠ, দিয়াবাড়ী, উত্তরা, ঢাকা।
বিশেষ কর্মসূচি:
ইজতেমার শেষ দিন শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০:২০ মিনিটে বিশেষ পর্বের অংশ হিসেবে বয়ান, যিকির, তাআসুরে মদীনা, দোয়া এবং মিলাদ কিয়াম অনুষ্ঠিত হবে। এর পরপরই জুমার নামাজ আদায় করা হবে। এছাড়া ইজতেমা শেষে অসংখ্য আশিকানে রাসুল কাফেলায় সফর করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
যোগাযোগ ও টিকেট বুকিং:
মৌলভীবাজার, কালেঙ্গা থেকে ইজতেমাতে যাওয়ার জন্য ইচ্ছুক ব্যক্তিদের টিকেট বুকিংয়ের জন্য 01722-594018 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.