Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    জুড়ীতে সিগারেট কেনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখমের অভিযোগ

    November 18, 2026

    ছাতকে পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, হুমকির মুখে কৃষি ও মৎস্যসম্পদ

    November 18, 2026

    রাজনগরে চাঞ্চল্যকর হত্যা মামলা: সিএনজিচালক মোছব্বির হত্যায় ৬ জনের যাবজ্জীবন

    November 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 18
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ছাতকে পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, হুমকির মুখে কৃষি ও মৎস্যসম্পদ
    সর্বশেষ

    ছাতকে পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, হুমকির মুখে কৃষি ও মৎস্যসম্পদ

    amarsylhetBy amarsylhetNovember 18, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    • জলমহাল শুকিয়ে ফেলার আশঙ্কা, দুশ্চিন্তায় শত শত কৃষক
    • তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন ও স্থানীয়দের ক্ষোভ

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের পাগনা বড়বিল (বন্ধ) জলমহাল ইজারার চুক্তি ও সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবাধে মাছ আহরণের অভিযোগ উঠেছে। ইজারাদার প্রতিষ্ঠান ‘সোনারতরী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’-এর বিরুদ্ধে নিষিদ্ধ কোনা ও চায়না জাল ব্যবহার করে রাতের আঁধারে ও ভোরে বড় বড় মাছ শিকারের অভিযোগ করেছেন স্থানীয় মৎস্যজীবীরা। এতে জলমহালের প্রাকৃতিক মৎস্যসম্পদ, জলজ জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে বিলের পানি শুকিয়ে ফেলার আশঙ্কায় আসন্ন বোরো মৌসুমে শত শত কৃষকের চাষাবাদ ব্যাহত হওয়ার তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।
    অভিযোগ ও তদন্ত প্রক্রিয়া:
    এ ঘটনায় গত ২৯ অক্টোবর এবং পরবর্তীতে গত ১৮ নভেম্বর সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা এলাকার ‘হরিনগর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’-এর সাধারণ সম্পাদক মিসবা উদ্দিন।
    অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৪ নভেম্বর জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোহাম্মদ সোয়াদ সাভার চৌধুরী ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও (স্মারক নম্বর: ২১৪৩) লিখিত আবেদন করা হয়।
    ইজারার শর্ত লঙ্ঘন ও সিন্ডিকেটের দৌরাত্ম্য:
    ১৪৩৩ থেকে ১৪৩৫ বাংলা সন পর্যন্ত তিন বছরের জন্য পাগনা বড়বিল জলমহালটি সোনারতরী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডকে ইজারা দেওয়া হয়। সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা, ২০০৯ এবং ইজারার চুক্তির শর্ত অনুযায়ী— প্রথম ও দ্বিতীয় বছর মাছ সংরক্ষণের বিধান রয়েছে। তবে প্রথম বছর অর্থাৎ ১৪৩৩ বাংলা সনেই ইজারার শর্ত উপেক্ষা করে বিলে ব্যাপকভাবে মাছ আহরণ শুরু হয়েছে।
    অভিযোগে বলা হয়, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ও ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, ছাতক উপজেলা যুবলীগ নেতা আলী আসকর, বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের জাফরুল হক এবং জগঝাপ ইউনিয়ন ভূমি কর্মকর্তা সেলিম মিয়ার যোগসাজশে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাছ আহরণ করে আসছে। গত ২২ অক্টোবর থেকে শুরু হওয়া এই অবৈধ কার্যক্রমে প্রতিদিন ভোরে ও গভীর রাতে কোনা ও চায়না জাল দিয়ে বিলের লাখ লাখ টাকার মাছ শিকার করে নিয়ে যাওয়া হচ্ছে। এতে প্রজননক্ষম মাছসহ বিভিন্ন প্রজাতির মাছের স্বাভাবিক বংশবিস্তার এবং প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল ধ্বংস হচ্ছে।
    তদন্ত প্রতিবেদন নিয়ে আপত্তি:
    অভিযোগের ভিত্তিতে গত ১০ নভেম্বর উপজেলা মৎস্য কর্মকর্তা পাগনা বড়বিল পরিদর্শন করেন। পরবর্তীতে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের নির্দেশে গত ১২ নভেম্বর জগঝাপ ইউনিয়ন ভূমি কর্মকর্তা সেলিম মিয়া সরেজমিনে তদন্তে যান। অভিযোগকারীর দাবি, পরিদর্শনকালে তিনি নিষিদ্ধ জাল দিয়ে মাছ আহরণের আলামত পেলেও এবং মাছ ধরা বন্ধ করতে ইজারা সংশ্লিষ্টদের অনুরোধ করলেও ঘটনাস্থল ত্যাগের পর পুনরায় মাছ ধরা শুরু হয়।
    এছাড়া গত ১৭ নভেম্বর সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে দাখিল করা তদন্ত প্রতিবেদন নিয়ে জোরালো আপত্তি তুলেছেন অভিযোগকারী মিসবা উদ্দিন। তাঁর অভিযোগ, প্রতিবেদনে সরেজমিনের বাস্তব চিত্র ও ইজারার শর্ত লঙ্ঘনের বিষয়টি যথাযথভাবে তুলে ধরা হয়নি এবং ভূমি কর্মকর্তা সেলিম মিয়া ইজারাদারদের সঙ্গে যোগসাজশ করেছেন।
    কৃষকদের মাঝে চরম উদ্বেগ:
    অপরিকল্পিতভাবে মাছ আহরণ এবং বিলের পানি কমিয়ে ফেলা হলে আশপাশের কৃষিজমিতে বোরো ধানের চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। পাগনা বড়বিলের পানি স্থানীয় কৃষি ও পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলাধারের স্বাভাবিক পানি ধারণক্ষমতা নষ্ট হলে সেচব্যবস্থা ও জলজ প্রাণীর আবাসস্থল ধ্বংসের পাশাপাশি শত শত কৃষক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
    প্রকৃত মৎস্যজীবীদের জীবিকা এবং জলমহালের প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ, ইজারার শর্ত বাস্তবায়ন এবং দায়ীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তাঁরা।

    অবৈধ মাছ শিকার ছাতক উপজেলা ছাতক নিউজ জলমহাল ইজারা পাগনা বড়বিল বোরো চাষাবাদ মৎস্যসম্পদ ধ্বংস সুনামগঞ্জ খবর স্থানীয় সংবাদ হাওর রক্ষা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জুড়ীতে সিগারেট কেনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখমের অভিযোগ

    November 18, 2026

    রাজনগরে চাঞ্চল্যকর হত্যা মামলা: সিএনজিচালক মোছব্বির হত্যায় ৬ জনের যাবজ্জীবন

    November 18, 2026

    নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে সিলেটে বিক্ষোভ ও সমাবেশ

    November 17, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    জুড়ীতে সিগারেট কেনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখমের অভিযোগ

    By amarsylhetNovember 18, 20260
    সর্বশেষ

    ছাতকে পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, হুমকির মুখে কৃষি ও মৎস্যসম্পদ

    By amarsylhetNovember 18, 20260

    রাজনগরে চাঞ্চল্যকর হত্যা মামলা: সিএনজিচালক মোছব্বির হত্যায় ৬ জনের যাবজ্জীবন

    By amarsylhetNovember 18, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.