Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে সিলেটে বিক্ষোভ ও সমাবেশ

    November 17, 2026

    শ্রীমঙ্গল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি দুলাল ও সম্পাদক মিছির আলী জয়ী

    November 16, 2026

    শার্শায় চাঁদা না দেওয়ায় ৪ ব্যক্তিকে কুপিয়ে জখম: অভিযুক্ত তোতার বিরুদ্ধে একাধিক মামলা

    November 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 17
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে সিলেটে বিক্ষোভ ও সমাবেশ
    বাংলাদেশ

    নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে সিলেটে বিক্ষোভ ও সমাবেশ

    amarsylhetBy amarsylhetNovember 17, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক, সিলেট: নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা এবং প্রচলিত শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন।
    সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টায় নগরের মেন্দিবাগ পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে সোবহানীঘাট ও শিশুপার্ক ঘুরে কোর্ট পয়েন্টে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
    বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক জলিল মীরার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন—জেলা কার্যকরী কমিটির সভাপতি মো. ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ইমান আলী, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ১ম সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি বিল্লাল, শাহীন আহমদ এবং সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল আহমদ জিল্লুল।
    সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, হোটেল-রেস্টুরেন্ট সেক্টরের শ্রমিকদের যেমন চাকরির নিশ্চয়তা নেই, তেমনি নেই জীবনের নিরাপত্তা। মালিকপক্ষ দেশে প্রচলিত শ্রম আইনের কোনো তোয়াক্কা না করে মনগড়া ও স্বেচ্ছাচারী কায়দায় প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
    নেতৃবৃন্দ আরও বলেন, শ্রম আইনে শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদান, দৈনিক ৮ ঘণ্টা কর্মদিবস, অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ মজুরি, বছরে দুটি উৎসব বোনাস, মজুরিসহ সাপ্তাহিক দেড় দিন ছুটি, বছরে ১১ দিন নৈমিত্তিক ছুটি, ১৩ দিন উৎসব ছুটি, ১৪ দিন চিকিৎসা ছুটি, প্রতি ১৮ দিন কাজে ১ দিন অর্জিত ছুটি এবং ১২০ দিন মাতৃত্বকালীন ছুটির বিধান থাকলেও হোটেল সেক্টরে এর কোনোটিই বাস্তবায়ন করা হয় না। ২০২৫ সালে দীর্ঘ আন্দোলনের মুখে হোটেল-রেস্টুরেন্ট সেক্টরে নিম্নতম মজুরি ঘোষণা করা হলেও অদ্যাবধি তা কার্যকর করা হয়নি। উল্টো ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন বেগবান করলে মালিকশ্রেণি, প্রশাসন ও প্রতিক্রিয়াশীল মহল নানাভাবে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু করে।
    সমাবেশ থেকে গার্মেন্টস শ্রমিকদের চলমান মজুরি আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়। বক্তারা বলেন, পরিবার নিয়ে বেঁচে থাকার তাগিদে গার্মেন্টস শ্রমিকরা যে ন্যূনতম মজুরির দাবি জানিয়ে আসছেন, তা অত্যন্ত যৌক্তিক। মজুরি ঘোষণায় মালিকপক্ষের কালক্ষেপণের তীব্র নিন্দা জানিয়ে তারা হুঁশিয়ারি দেন যে, এই কালক্ষেপণের ফলে সৃষ্ট যেকোনো উদ্ভূত পরিস্থিতির দায়ভার মালিক ও প্রশাসনকেই নিতে হবে।
    সমাবেশের সভাপতির বক্তব্যে সাহাব উদ্দিন হোটেল শ্রমিকদের বাঁচার মতো মজুরি ও আইনি অধিকার আদায়ের পাশাপাশি শ্রমিক শ্রেণির সার্বিক মুক্তির লক্ষ্যে দেশের অপরাপর সেক্টরের শ্রমিক ও মেহনতি জনগণের আন্দোলনের সাথে একাত্ম হওয়ার আহ্বান জানান। তিনি শ্রমিক-কৃষক-জনগণের সাম্রাজ্যবাদ ও সামন্তবাদবিরোধী জাতীয় গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার মাধ্যমে বৃহত্তর সংগ্রাম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

    নিম্নতম মজুরি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ বিক্ষোভ মিছিল শ্রম আইন শ্রমিক আন্দোলন সিলেট সিলেট সংবাদ হোটেল শ্রমিক ইউনিয়ন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি দুলাল ও সম্পাদক মিছির আলী জয়ী

    November 16, 2026

    শার্শায় চাঁদা না দেওয়ায় ৪ ব্যক্তিকে কুপিয়ে জখম: অভিযুক্ত তোতার বিরুদ্ধে একাধিক মামলা

    November 15, 2026

    ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

    November 15, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে সিলেটে বিক্ষোভ ও সমাবেশ

    By amarsylhetNovember 17, 20260
    Uncategorized

    শ্রীমঙ্গল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি দুলাল ও সম্পাদক মিছির আলী জয়ী

    By amarsylhetNovember 16, 20260
    বাংলাদেশ

    শার্শায় চাঁদা না দেওয়ায় ৪ ব্যক্তিকে কুপিয়ে জখম: অভিযুক্ত তোতার বিরুদ্ধে একাধিক মামলা

    By amarsylhetNovember 15, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.