Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

    November 20, 2026

    প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসায় অগ্নিসংযোগের প্রতিবাদে আ’লীগকে কঠোর হুঁশিয়ারি

    November 20, 2026

    বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে ভারতফেরত পাসপোর্ট যাত্রীরা

    November 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 20
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
    মৌলভীবাজার

    বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

    amarsylhetBy amarsylhetNovember 20, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ​আফজাল হোসেন রুমেল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে সীমান্তের দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চলসংলগ্ন এলাকা দিয়ে তাঁদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
    ​বিজিবি সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে মৌলভীবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকায় মানুষের চলাচল কমে গেছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে প্রায় ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহলদল সেই চেষ্টা প্রতিহত করে। পরে জিরো লাইন থেকে প্রায় ২৫ থেকে ৩০ গজ দূরে ভারতের আসাম অংশের একটি খোলা মাঠে নারী, পুরুষ ও শিশুদের বসে থাকতে দেখা যায়।
    ​ঘটনাটির একটি ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে সীমান্ত দিয়ে কয়েকজন নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন এবং সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাঁদের নিবৃত্ত করে ফিরিয়ে দিচ্ছেন।
    ​এ বিষয়ে বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গভীর জঙ্গলে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। মৌলভীবাজার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।’

    ৫২ বিজিবি অবৈধ অনুপ্রবেশ পুশইন বড়লেখা সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশ বিএসএফ বিজিবি মৌলভীবাজার লাতু-পাল্লাথল সীমান্ত সিলেট বিভাগ সীমান্ত নিরাপত্তা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসায় অগ্নিসংযোগের প্রতিবাদে আ’লীগকে কঠোর হুঁশিয়ারি

    November 20, 2026

    বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে ভারতফেরত পাসপোর্ট যাত্রীরা

    November 19, 2026

    ৪৮ ঘণ্টা পার হলেও মেলেনি নিখোঁজ বিচারকের সন্ধান, সিসিটিভিতে নতুন তথ্য

    November 19, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

    By amarsylhetNovember 20, 20260
    রাজনীতি

    প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসায় অগ্নিসংযোগের প্রতিবাদে আ’লীগকে কঠোর হুঁশিয়ারি

    By amarsylhetNovember 20, 20260
    ট্যুরিজম

    বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে ভারতফেরত পাসপোর্ট যাত্রীরা

    By amarsylhetNovember 19, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.