প্রাণিখাদ্য উৎপাদন ও প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ রৌপ্য পদক
আমার সিলেট ডেস্ক: জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬’ অর্জন করেছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণসহ দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতিষ্ঠানটিকে এ রৌপ্য পদক দেওয়া হয়েছে। আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রাণিখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে আকিজ এগ্রো ফিড লিমিটেডের পক্ষে পদক গ্রহণ করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। বুধবার (২৬ নভেম্বর ২০২৬) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.টি.এম. হাবিব উল্লাহ, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, আকিজ এগ্রো ফিডের হেড অব অপারেশন্স মো. শাহীন শরীফ, হেড অব প্ল্যান্ট ইঞ্জিনিয়ার মো. আবদুল হাকিম, আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমীন এবং আকিজ এগ্রো ফিডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আরিফুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পদক অর্জনের প্রতিক্রিয়ায় আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, “জাতীয় পর্যায়ে এ ধরনের স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার বিষয়। মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে আমাদের সম্মিলিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি এ অর্জন। ভবিষ্যতেও গুণগত মান, উদ্ভাবন ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতে আরও কার্যকর অবদান রাখাই আমাদের লক্ষ্য।”
আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, “জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ অর্জন আমাদের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ স্বীকৃতি দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সমৃদ্ধি, দায়িত্বশীল শিল্পায়ন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি গুণগত মান ও ব্যবসায়িক উৎকর্ষ অর্জনে আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।”
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও আধুনিকায়ন এবং এ খাতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানকে উৎসাহিত করতে সরকার প্রতিবছর জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করে থাকে। এ পদক অর্জনের মধ্য দিয়ে আকিজ এগ্রো ফিডের উৎপাদন সক্ষমতা, গুণগত মান বজায় রাখা এবং দেশের প্রাণিসম্পদ শিল্পের টেকসই উন্নয়নে অবদানের প্রচেষ্টা জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেল।
আকিজ এগ্রো ফিড লিমিটেড সারা দেশে পোলট্রি, গবাদিপশু ও মাছের উন্নতমানের খাদ্য উৎপাদন ও সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রান্তিক খামারিদের উৎপাদন ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নেও ভূমিকা রাখছে।
