নিজস্ব প্রতিনিধি: গত ২১ নভেম্বর ২০২৬ খ্রি. শনিবার বিকেল ৪টায় মৌলভীবাজার জেলা স্কাউটস ভবনে ‘১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম’-এর জেলা নির্বাহী পরিষদের বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সর্বসম্মতিক্রমে জেলা নির্বাহী পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের সিলেট বিভাগীয় নির্বাহী পরিষদের সভাপতি সৈয়দ মুত্তাকিম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয়, বিভাগীয় ও হবিগঞ্জ জেলা নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ, মৌলভীবাজার জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা দ্বিজেন্দ্র দাশ, বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি একেএম নুরুজ্জামান এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীবৃন্দ।
সভা শেষে গঠিত মৌলভীবাজার জেলা নির্বাহী পরিষদের আংশিক কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ হলেন—
সভাপতি: মো. দ্বীন ইসলাম
সিনিয়র সহ-সভাপতি: সুমন দোষাদ
সহ-সভাপতি: ফয়েজ আহমদ
সাধারণ সম্পাদক: মো. আব্দুল মুমিন রনি
যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. আব্দুর রশিদ
সাংগঠনিক সম্পাদক: মো. মেহেদী হাসান
মহিলা বিষয়ক সম্পাদক: জাসনা আক্তার
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আগামী দিনে কর্মচারীদের সব যৌক্তিক দাবি আদায়ে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন এবং সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
