Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে তথ্য অফিসের সেমিনারে সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন, আয়োজকদের ব্যাখ্যা দাবি

    November 21, 2026

    ২’দিনের টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় শার্শার কৃষক পরিবার

    November 21, 2026

    ঝুঁকি-ভিত্তিক তদারকিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

    November 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 21
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ২’দিনের টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় শার্শার কৃষক পরিবার
    বাংলাদেশ

    ২’দিনের টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় শার্শার কৃষক পরিবার

    amarsylhetBy amarsylhetNovember 21, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ​শার্শা (যশোর) প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে যশোরের শার্শা উপজেলার কৃষিতে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। গত ৪৮ ঘণ্টার অব্যাহত বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমিতে পানি জমেছে। এতে পাকা আমন ধান ও শীতকালীন সবজির খেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
    ​বিশেষ করে মাঠে কেটে রাখা পাকা আমন ধান ঘরে তুলতে না পারায় বিপাকে পড়েছেন চাষিরা। অন্যদিকে বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় দুর্ভোগ বেড়েছে দিনমজুর, ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষের।
    ​শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে নিচু জমিগুলোতে পানি জমে আছে। কোথাও কোথাও ধান ও সবজির খেত পানিতে তলিয়ে গেছে।
    ​মাঠে কেটে রাখা পাকা আমন ধান বৃষ্টির পানিতে ভিজে রয়েছে। রোদ না থাকায় এসব ধান শুকানো সম্ভব হচ্ছে না। এতে ধানের গুণগত মান নষ্ট হওয়া এবং পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
    ​এদিকে শীতকালীন সবজির খেত নিয়েও উদ্বেগ বাড়ছে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন সবজির জমিতে পানি জমে থাকায় গাছের গোড়া পচে যাওয়া এবং ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে কৃষকদের লোকসানের পরিমাণ আরও বাড়তে পারে।
    ​উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় শার্শা উপজেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে উপজেলার সব এলাকায় পানি না জমলেও নিম্নাঞ্চলের কিছু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মাঠে কেটে রাখা আমন ধান ও নিচু জমির সবজি আবাদ ঝুঁকির মুখে পড়েছে।
    ​উপজেলার শ্যামলাগাছী গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, “জমির ধান কেটে মাঠে রেখেছি। কিন্তু টানা বৃষ্টিতে সব ধান ভিজে গেছে। রোদ না উঠলে ধান শুকিয়ে ঘরে তোলা সম্ভব হবে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান নষ্ট হয়ে বড় ধরনের লোকসানে পড়তে হবে। আবার মাঠে অনেক কৃষকের পাকা ধান এখনো কাটার অপেক্ষায় রয়েছে।”
    ​নাভারণ এলাকার কৃষক আমির হোসেন বলেন, “দুই বিঘা জমিতে বাঁধাকপি এবং সাড়ে তিন বিঘা জমিতে ধান চাষ করেছি। বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এভাবে পানি জমে থাকলে বাঁধাকপির গাছ নষ্ট হয়ে যেতে পারে। সময়মতো সবজি বিক্রির উপযোগী না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।”
    ​শুধু কৃষক নয়, টানা বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষেরও। ভ্যানচালক ও শ্রমজীবী ইসমাইল ও আলফাজ হোসেন জানান, অব্যাহত বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। বৃষ্টির কারণে ভ্যান নিয়ে বের হওয়া এবং দিনমজুরদের কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে দৈনন্দিন আয় বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন তাঁরা।
    ​এ বিষয়ে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন বলেন, “বর্তমানে মাঠে আমন ধান পেকে গেছে। অনেক কৃষক ধান কেটে ঘরে তুলেছেন, আবার অনেকে কেটে মাঠে রেখেছেন। গত ২৪ ঘণ্টার বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। তবে জমিতে ধানের গোড়ায় অতিরিক্ত পানি জমে না থাকলে ধানের তেমন ক্ষতির আশঙ্কা নেই।
    ​অন্যদিকে সবজির গোড়ায় দীর্ঘসময় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে। দ্রুত জমি থেকে পানি নিষ্কাশনের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে ফসলের পরিস্থিতির খোঁজখবর রাখা হচ্ছে।”
    ​কৃষকদের আশঙ্কা, বৃষ্টি দ্রুত থেমে রোদ না উঠলে মাঠে কেটে রাখা ধান শুকানো কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে নিচু জমির সবজি আবাদও ক্ষতির মুখে পড়তে পারে। তাই দ্রুত বৃষ্টির পানি নিষ্কাশন ও আবহাওয়ার উন্নতির অপেক্ষায় রয়েছেন শার্শার কৃষক পরিবারগুলো।

    আমন ধান কৃষক ঘূর্ণিঝড় আকভান বৃষ্টিপাত যশোর শার্শা শীতকালীন সবজি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে তথ্য অফিসের সেমিনারে সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন, আয়োজকদের ব্যাখ্যা দাবি

    November 21, 2026

    ঝুঁকি-ভিত্তিক তদারকিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

    November 21, 2026

    বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

    November 20, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    Uncategorized

    শ্রীমঙ্গলে তথ্য অফিসের সেমিনারে সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন, আয়োজকদের ব্যাখ্যা দাবি

    By amarsylhetNovember 21, 20260
    বাংলাদেশ

    ২’দিনের টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় শার্শার কৃষক পরিবার

    By amarsylhetNovember 21, 20260
    বাণিজ্য

    ঝুঁকি-ভিত্তিক তদারকিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

    By amarsylhetNovember 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.