Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতে আধুনিক সার্চলাইটে টহল

    November 23, 2026

    পর্তুগিজ রাজকন্যার হাত ধরে উন্মোচিত হলো সিলেটের চায়ের আন্তর্জাতিক সম্ভাবনার নতুন দ্বার

    November 23, 2026

    অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

    November 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, November 23
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতে আধুনিক সার্চলাইটে টহল
    বাংলাদেশ

    বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতে আধুনিক সার্চলাইটে টহল

    amarsylhetBy amarsylhetNovember 23, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তকেন্দ্রিক যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে দিন-রাত সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

    বিশেষ করে রাতের অন্ধকারে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক সার্চলাইট ব্যবহার করে নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সার্চলাইটের আলোয় সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ করছেন দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা।

    আসন্ন ডিসেম্বরকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে টহল, গোয়েন্দা নজরদারি ও অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

    এদিকে, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের শীর্ষপর্যায়ের চার নেতা রোববার বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোল সীমান্ত এলাকায় সীমান্তরক্ষীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন—এমন খবর স্থানীয়ভাবে পৌঁছানোর পর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে বলে জানিয়েছেন যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল্লাহ খালেদ।

    তিনি জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। এ ব্যবস্থা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

    সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ তৎপরতা অব্যাহত রয়েছে।

    অবৈধ অনুপ্রবেশ পেট্রাপোল বাংলাদেশ-ভারত সীমান্ত বিজিবি বেনাপোল বেনাপোল সীমান্ত যশোর যশোর ৪৯ বিজিবি সার্চলাইট সীমান্ত টহল সীমান্ত নিরাপত্তা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    পর্তুগিজ রাজকন্যার হাত ধরে উন্মোচিত হলো সিলেটের চায়ের আন্তর্জাতিক সম্ভাবনার নতুন দ্বার

    November 23, 2026

    অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

    November 23, 2026

    বেনাপোলে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হ্যান্ডেলিং শ্রমিকদের বিক্ষোভ

    November 22, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতে আধুনিক সার্চলাইটে টহল

    By amarsylhetNovember 23, 20260
    বাণিজ্য

    পর্তুগিজ রাজকন্যার হাত ধরে উন্মোচিত হলো সিলেটের চায়ের আন্তর্জাতিক সম্ভাবনার নতুন দ্বার

    By amarsylhetNovember 23, 20260
    বাংলাদেশ

    অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

    By amarsylhetNovember 23, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.