Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

    September 26, 2026

    নড়াইলে পুকুরপাড় থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

    September 26, 2026

    জুড়ীতে ছাত্রশিবিরের গণজমায়েত, বিএনপিকে নিয়ে যা বললেন ডাকসু ভিপি সাদেক কায়েম

    September 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, September 27
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত দুই
    সর্বশেষ

    চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত দুই

    amarsylhetBy amarsylhetSeptember 25, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
    হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট পুরাতন সড়কের চান্দপুর ও চণ্ডিছড়ার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আবুল কালামের ছেলে জসিম মিয়া (২৮), আজগর খানের ছেলে মুহাদ্দিস খান (২২), পাইকপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নয়ন মিয়া (২৩) এবং হানিফ মিয়ার ছেলে সিহাব মিয়া (২৫) মোটরসাইকেলযোগে চণ্ডির দিকে যাচ্ছিলেন। পথে উল্লেখিত স্থানে পৌঁছালে একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে ঘটনাস্থলেই মুহাদ্দিস খান (২২) ও নয়ন মিয়া (২৩) নিহত হন। গুরুতর আহত জসিম মিয়া ও সিহাব মিয়াকে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ দুটি থানা হেফাজতে ছিল।

    এদিকে, একই সময়ে পৃথক একটি দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাহের মিয়ার ছেলে আকরাম হোসেন (২০) আহত হয়েছেন। তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

    স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানির ঘটনাও ঘটছে।

    চণ্ডিছড়া চান্দপুর চুনারুঘাট চুনারুঘাট সড়ক দুর্ঘটনা চুনারুঘাট সংবাদ টমটম দুর্ঘটনা ঢাকা-সিলেট পুরাতন সড়ক দুইজন আহত দুইজন নিহত পাইকপাড়া মোটরসাইকেল দুর্ঘটনা মোটরসাইকেল-টমটম সংঘর্ষ সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনায় নিহত সড়ক নিরাপত্তা স্থানীয় সংবাদ হবিগঞ্জ হবিগঞ্জ সংবাদ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

    September 26, 2026

    নড়াইলে পুকুরপাড় থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

    September 26, 2026

    জুড়ীতে ছাত্রশিবিরের গণজমায়েত, বিএনপিকে নিয়ে যা বললেন ডাকসু ভিপি সাদেক কায়েম

    September 26, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

    By amarsylhetSeptember 26, 20260
    সর্বশেষ

    নড়াইলে পুকুরপাড় থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

    By amarsylhetSeptember 26, 20260
    মৌলভীবাজার

    জুড়ীতে ছাত্রশিবিরের গণজমায়েত, বিএনপিকে নিয়ে যা বললেন ডাকসু ভিপি সাদেক কায়েম

    By amarsylhetSeptember 26, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.