Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: দুইজনের ৩ মাসের কারাদণ্ড

    September 9, 2026

    নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, নারীসহ আহত ৭

    September 8, 2026

    শ্রীমঙ্গল থানা পুলিশের সাফল্য: ভারতীয় মালামাল ও মাদক কারবারিসহ আটক ৩

    September 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, September 9
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ছাতকে মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ৪, জামিন নামঞ্জুর
    আইন-শৃঙ্খলা

    ছাতকে মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ৪, জামিন নামঞ্জুর

    amarsylhetBy amarsylhetJune 5, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-ছাতক সড়কে প্রকাশ্যে মাদকাসক্ত অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গ ও অশোভন আচরণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন রাতে উপজেলার ৪ নম্বর কালারুকা ইউনিয়নের তাজপুর পয়েন্ট এলাকায় গোবিন্দগঞ্জ-ছাতক সড়কে কয়েকজন যুবককে মাদকাসক্ত অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। অভিযোগ রয়েছে, তারা উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি, অশ্লীল ভাষায় গালিগালাজ এবং পথচারী ও স্থানীয় লোকজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছিলেন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গেও অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে।

    স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে চার যুবককে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দক্ষিণ চাকলপাড়া গ্রামের আহমদ হোসেন (২৪), তকিপুর গ্রামের ছামির আহমদ (৩০), দিঘলী ব্রাহ্মণগাঁও গ্রামের জাকির আলী (২২) এবং কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত ওয়াসিদ আলীর ছেলে তুহিন (২৩)।

    এ ঘটনায় ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হাকিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে চারজনকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। আদালতে তাদের পক্ষে জামিন আবেদন করা হলেও বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “মাদকসেবন ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

    স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী অভিযানে পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: দুইজনের ৩ মাসের কারাদণ্ড

    September 9, 2026

    নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, নারীসহ আহত ৭

    September 8, 2026

    বিদআত নিয়ে যতটা তৎপরতা, শিশু বলাৎকার রোধে ততটা নয় কেন?

    September 8, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: দুইজনের ৩ মাসের কারাদণ্ড

    By amarsylhetSeptember 9, 20260
    আইন-শৃঙ্খলা

    নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, নারীসহ আহত ৭

    By amarsylhetSeptember 8, 20260
    Uncategorized

    শ্রীমঙ্গল থানা পুলিশের সাফল্য: ভারতীয় মালামাল ও মাদক কারবারিসহ আটক ৩

    By amarsylhetSeptember 8, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.