Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    জুড়ীর আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

    September 14, 2026

    মৌলভীবাজারে পুলিশ সুপার ও ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা চক্র সক্রিয়, পুলিশের সতর্কবার্তা

    September 14, 2026

    গ্রাহকদের বিশেষ লাইফস্টাইল সুবিধা দিতে গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    September 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, September 15
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন
    বাংলাদেশ

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    amarsylhetBy amarsylhetJuly 21, 2026Updated:July 21, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনা

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, বনজ সম্পদ সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

    মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেলে তিনি ছাতক উপজেলার বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল ও বন বিভাগের বাগান এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন, সুনামগঞ্জ বন বিভাগের রেঞ্জ অফিসার মো. রিয়াজ উদ্দিন, ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন, ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন, বন বিভাগের বিট অফিসার কে বি এম ফেরদৌস, ইসলামপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই মোহাম্মদ রুমেন এবং ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    পরিদর্শনকালে সংসদ সদস্য বন বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে বনাঞ্চলের সার্বিক অবস্থা, বৃক্ষরোপণ কার্যক্রম, বাগানের রক্ষণাবেক্ষণ, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি সম্পদ সুরক্ষার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে বনভূমিতে অবৈধ দখল, বনজ সম্পদ ধ্বংস এবং সংরক্ষিত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়েও আলোচনা করেন।

    তিনি সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধে বনভূমির সীমানা সুস্পষ্টভাবে চিহ্নিত করে বাঁশের বেড়া নির্মাণ, ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি জোরদার এবং বন বিভাগ, নৌ পুলিশ, থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান পরিচালনার নির্দেশনা দেন।

    এ সময় এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “সংরক্ষিত বনভূমি রক্ষা করা সরকারের অগ্রাধিকার। কোনোভাবেই বনভূমি ধ্বংস বা অবৈধ বালু উত্তোলনের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

    পরিদর্শন শেষে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, সংসদ সদস্যের নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। বন বিভাগের সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে নিয়মিত টহল ও যৌথ অভিযান অব্যাহত থাকবে।

    ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষায় সরকারের নির্দেশনা অনুযায়ী প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অবৈধ বালু উত্তোলন, বনভূমি দখল ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জুড়ীর আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

    September 14, 2026

    মৌলভীবাজারে পুলিশ সুপার ও ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা চক্র সক্রিয়, পুলিশের সতর্কবার্তা

    September 14, 2026

    গ্রাহকদের বিশেষ লাইফস্টাইল সুবিধা দিতে গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    September 14, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    জুড়ীর আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

    By amarsylhetSeptember 14, 20260
    আইন-শৃঙ্খলা

    মৌলভীবাজারে পুলিশ সুপার ও ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা চক্র সক্রিয়, পুলিশের সতর্কবার্তা

    By amarsylhetSeptember 14, 20260
    বাণিজ্য

    গ্রাহকদের বিশেষ লাইফস্টাইল সুবিধা দিতে গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    By amarsylhetSeptember 14, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.