Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

    September 21, 2026

    শ্রীমঙ্গলে নারীর হাত থেকে মোবাইল নিয়ে পালানোর সময় ট্রাফিক সার্জেন্টের হাতে ছিনতাইকারী আটক

    September 21, 2026

    নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ আটক ১১

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, September 22
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ছাত্রমৈত্রীর ইতিহাসে প্রথম নারী সভাপতি ইয়াতুননেসা রুমা, সম্পাদক ফাহিম শুভ্র
    রাজনীতি

    ছাত্রমৈত্রীর ইতিহাসে প্রথম নারী সভাপতি ইয়াতুননেসা রুমা, সম্পাদক ফাহিম শুভ্র

    amarsylhetBy amarsylhetAugust 12, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাত্রমৈত্রীর ইতিহাসে প্রথম নারী সভাপতি ইয়াতুননেসা রুমা, সম্পাদক ফাহিম শুভ্র

    প্রেস বিজ্ঞপ্তি | ১২ আগস্ট ২০২৬

    বাংলাদেশ ছাত্রমৈত্রীর ইতিহাসে প্রথমবারের মতো নারী সভাপতি নির্বাচিত হয়েছেন ইয়াতুননেসা রুমা। গত ৯ আগস্ট অনুষ্ঠিত সংগঠনটির ২২তম জাতীয় কাউন্সিলে তিনি সভাপতি নির্বাচিত হন। একই কাউন্সিলে ফাহিম মুনতাসির ফয়সাল শুভ্রকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

    ২২তম জাতীয় কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ২৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

    নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ, ওহিদুর রহমান ওহি, সুমাইয়া পারভিন, সাব্বির মোড়ল ও আরাফাত হোসেন শাওন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আলী রকি।

    সাংগঠনিক সম্পাদক হিসেবে সানিউর রহমান, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক অনিক দেওয়ান, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আপন চন্দ্র রায় এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক দ্বীপ শঙ্কর প্রান্ত দায়িত্ব পেয়েছেন। সমাজকল্যাণবিষয়ক সম্পাদক করা হয়েছে শাহিদ হাসেবকে।

    সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন অতুলন দাস আলো। সদস্য হিসেবে রয়েছেন ইমন আহমেদ হৃদয়, ইমরান, উপা রায়, শুভ সানা, জুবায়েদ আহমেদ, মিশকাত হোসেন, হাসান নুর রুহিত, মোমিনুল হক ও নাজমুল।

    ওয়ার্কার্স পার্টির অভিনন্দন

    বাংলাদেশ ছাত্রমৈত্রীর ২২তম জাতীয় কাউন্সিলে নবনির্বাচিত সভাপতি ইয়াতুননেসা রুমা ও সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসির ফয়সাল শুভ্রসহ নতুন কেন্দ্রীয় কমিটির সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক।

    এক অভিনন্দন বার্তায় তিনি নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেন এবং ছাত্রমৈত্রীর সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

    কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা

    নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ’৯০-এর গণ-অভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ আইন ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

    এক অভিনন্দন বার্তায় তিনি নতুন নেতৃত্বের রাজনৈতিক ও সাংগঠনিক সাফল্য কামনা করেন।

    বাংলাদেশ যুব মৈত্রীর শুভেচ্ছা

    বাংলাদেশ ছাত্রমৈত্রীর নতুন কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি তৌহিদুর রহমান।

    অন্যান্য সংগঠনের অভিনন্দন

    নতুন কমিটির সভাপতি ইয়াতুননেসা রুমা ও সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসির ফয়সাল শুভ্রসহ সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় কৃষক সমিতি, বাংলাদেশ নারী মুক্তি সংসদ এবং বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

    তারা নতুন নেতৃত্বের সাফল্য ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

    সাবেক সভাপতির শুভেচ্ছা

    বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাপ্তাহিক নতুন কথার নির্বাহী সম্পাদক বাপ্পাদিত্য বসুও নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    এক আবেগঘন বার্তায় তিনি ইয়াতুননেসা রুমার দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করেন। তিনি জানান, ছাত্র রাজনীতিতে ইয়াতুননেসা রুমাকে যুক্ত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল এবং পরবর্তীতে রুমা ছাত্রমৈত্রীর রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করেন।

    বাপ্পাদিত্য বসু বলেন, ছাত্রমৈত্রীর ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সভাপতি নির্বাচিত হওয়া গুরুত্বপূর্ণ ঘটনা। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন নেতৃত্বকে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

    তিনি ইয়াতুননেসা রুমার রাজনৈতিক ও সাংগঠনিক সাফল্য কামনা করে তাঁর পথচলা অব্যাহত রাখার আহ্বান জানান।

    উল্লেখ্য, গত ৯ আগস্ট বাংলাদেশ ছাত্রমৈত্রীর ২২তম জাতীয় কাউন্সিলে ইয়াতুননেসা রুমা সংগঠনটির ইতিহাসে প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

    September 21, 2026

    শ্রীমঙ্গলে নারীর হাত থেকে মোবাইল নিয়ে পালানোর সময় ট্রাফিক সার্জেন্টের হাতে ছিনতাইকারী আটক

    September 21, 2026

    নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ আটক ১১

    September 21, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

    By amarsylhetSeptember 21, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে নারীর হাত থেকে মোবাইল নিয়ে পালানোর সময় ট্রাফিক সার্জেন্টের হাতে ছিনতাইকারী আটক

    By amarsylhetSeptember 21, 20260
    আইন-শৃঙ্খলা

    নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ আটক ১১

    By amarsylhetSeptember 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.