Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    জাতীয় সাংবাদিক সংস্থার মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন

    October 7, 2026

    নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা:নিকোলাস বিশ্বাস

    October 7, 2026

    শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 8
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ​দেশি মাছে সয়লাব ছাতকের বাজার, জমজমাট কেনাবেচা
    বাণিজ্য

    ​দেশি মাছে সয়লাব ছাতকের বাজার, জমজমাট কেনাবেচা

    amarsylhetBy amarsylhetSeptember 29, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নদী-খাল-বিল থেকে জেলেদের জালে উঠছে টাকি, শোল, পাবদা, বোয়াল ও বাগমাছ; বাড়ছে ক্রেতাদের ভিড়

    ​ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: বর্ষার পানিতে নতুন প্রাণ ফিরে পেয়েছে নদী-খাল-বিল ও জলাশয়। আর সেই পানির জোয়ারের সঙ্গেই যেন ছাতকের বাজারে দেখা মিলেছে দেশি মাছের উৎসব। সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজারসহ বিভিন্ন স্থানীয় বাজারে এখন নদী ও হাওরের দেশি মাছে সয়লাব।
    ​ভোর হতেই মাছের আড়ত ও বাজারগুলোতে জেলে এবং মাছ ব্যবসায়ীদের কোলাহল শুরু হয়। পছন্দের টাটকা দেশি মাছ কিনতে ভোরেই বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ী ও জেলেরা সুরমা নদী ও আশপাশের হাওর থেকে বিভিন্ন প্রজাতির তাজা মাছ বাজারে নিয়ে আসছেন।
    ​সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, টাকি, শোল, দেশি কৈ, শিং, মাগুর, পুঁটি, পাবদা, চিংড়ি, বোয়াল, বাগমাছ, কাইয়্যা, আইড়সহ নানা প্রজাতির দেশি মাছের সরবরাহ অনেকটাই বেড়েছে। স্থানীয় নদী ও বিল থেকে ধরা এসব মাছ সরাসরি বাজারে আসায় মিলছে শতভাগ টাটকা মাছ।
    ​ক্রেতারা জানান, চাষের মাছের চেয়ে দেশি মাছের প্রতি তাদের আলাদা আকর্ষণ রয়েছে। বিশেষ করে টাকি, শোল, দেশি কৈ ও পাবদা মাছের চাহিদা সবচেয়ে বেশি। তবে মাছের আকার ও প্রজাতিভেদে দামে কিছুটা তারতম্য রয়েছে।
    ​মাছ ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে জলাশয়ে পানি বাড়ায় দেশি মাছের প্রাপ্যতা বেড়েছে। ফলে বাজারে যেমন বৈচিত্র্য এসেছে, তেমনি বিক্রিও জমজমাট।
    ​এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, দেশি মাছের প্রাকৃতিক প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ কারেন্ট জালের ব্যবহার এবং রেণু ও পোনা মাছ নিধন বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানো প্রয়োজন।

    কেনাবেচা ছাতক জমজমাট মাছ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জাতীয় সাংবাদিক সংস্থার মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন

    October 7, 2026

    নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা:নিকোলাস বিশ্বাস

    October 7, 2026

    শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    October 7, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    জাতীয় সাংবাদিক সংস্থার মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন

    By amarsylhetOctober 7, 20260
    মৌলভীবাজার

    নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা:নিকোলাস বিশ্বাস

    By amarsylhetOctober 7, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    By amarsylhetOctober 7, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.